somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রাজনৈতিক স্যাটায়ার--'এসো এসো আমার ঘরে’

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অবস্থা এখন সাসপেন্স থ্রিলার সিনেমার মত। প্রতি পরতে পরতে সাসপেন্স। ‘কি হবে?’ এমন এক আশঙ্কায় সবাই। কেউ ব্যাপারটা উপভোগ করছে, কেউ বা আবার টেনশানে প্রেসার বাড়াচ্ছে। মিডিয়া আছে সবচেয়ে সুখে। তাদের তেমন সমস্যা নেই। তাঁদের দরকার খবর। আর খবরের এমন রমরমা অবস্থা বছরে কয়বার আর পাওয়া যায়? এখন শুধু চাই, সবার আগে খবর টা দেয়া। ‘ব্রেকিং নিউজ’ এর স্ক্রলে কে আগে দিতে পারে। ‘ম্যাডাম এর কল করা ফোনে ‘ক্রিং’ করে আওয়াজ হয়েছে।‘
আওয়াজ টা হতে কিঞ্চিৎ দেরী হয়েছে। অবশ্য দেরি হয়েছে কি না তা নিয়েও খান দশেক ‘টক শো’ হয়ে গেছে। খান বিশেক কলাম, আর একরাশ সম্পাদকীয়। বেশ অনেক সম্পাদক কেই দেখলাম, টেলিফোন নিয়ে লম্ফ ঝম্ফ করতে। টেলিফোন সম্পর্কিত এমন কোন ব্যাপার নেই যা নিয়ে আলোচনা হয় নি। ‘লাল রঙের টেলিফোন কেন দেয়া হয়’ ‘কেন নষ্ট ছিল?’ ‘কবে থেকে খারাপ ছিল?’, ‘দোষ কার?’, ‘কোন লাইনম্যান সেই এলাকায় কাজ করে’—এর প্রায় প্রতিটি নিয়েই নিদেন পক্ষে একটি ‘টক শো’ আর নয়তো একটি কলাম তো লেখা হয়েছেই।
এই আলোচনা শেষ হতে না হতেই শুরু হল আরেক আলোচনা। ঠিক আলোচনা না, বলা যায় রীতিমত কোচিং ক্লাস। ‘শিষ্টাচার’ ‘ভদ্রতা’ এসবের ওপর। রাজনীতিবিদ থেকে শুরু করে সুশীল, কুশিল সবাই। রীতিমত কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। অচিরেই হয়তো আসবে ‘বিজ্ঞাপন’। ‘এখানে টেলিফোনিক শিষ্টাচারের ওপর জার্মান পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়।‘ সেখানে ‘কখন ফোন করা উচিৎ’ ‘ফোন না ধরলে কতক্ষনের ভেতর কলব্যাক করা উচিৎ’ ‘কতক্ষণ অপেক্ষার পরে দ্বিতীয়বার ফোন করা ভদ্রোচিত’ এর ওপর বিস্তারিত তালিম দেয়া হবে। গ্যারান্টি দেয়া হবে, এই কোর্স ঠিকঠাক পাশ করলে আর দ্বিতীয় ফোন নিয়ে কোন সমস্যা হবে না। প্রশ্ন উঠবে না ‘দ্বিতীয় ফোনটা কখন করা উচিৎ ছিল’ তা নিয়ে।
ভেবেছিলাম বোধ হয় কাহিনী এখানেই থামবে। সে আশার গুড়ে বালি। এখন শুরু হয়েছে আরেক ঝামেলা। ‘কিভাবে দাওয়াত দেয়া উচিৎ’ তা নিয়ে। দাওয়াত দেয়ার আগে কোন শর্ত দেয়া যায় কি না। কিংবা দাওয়াত কবুল এর পূর্বে শর্ত বিধি সম্মত কি না। বলাই বাহুল্য, এ নিয়েও সম্পাদকীয়, টক শো হচ্ছে। ওদের আর দোষ কি? কথা বলাই তো তাঁদের পেশা। আর কলাম তো হবেই, নইলে আমরা কলামিস্টরা করব কি? তবে সারাংশ আগের মতই, এখানেও সবাই বিভক্ত। কেউই একমত হচ্ছেন না, ‘আদর্শ দাওয়াত পদ্ধতি’ কেমন হওয়া উচিৎ তা নিয়ে।
নতুন আরেক বিতর্ক শুরু হতে যাচ্ছে। ‘দাওয়াত কবুল করেছেন কি না’ এই নিয়ে। কারো মতে কবুল করেছেন। কেউ বলছেন করেন নি। এই নিয়েও সুশীল সমাজ বিভক্ত। রাজনীতিবিদরাও যথারীতি ঝগড়া করছেন। ২৯ তারিখে যাবেন না আবার একটা দাওয়াত দেয়া লাগবে, এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই ফয়সালা কিভাবে হবে তা নিয়েও জাতি চিন্তিত। কারো মতে প্রধানমন্ত্রীর উচিৎ এ বিষয়ে অচিরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া। কেউ ভাবছেন এ বিষয়ে বিরোধী নেত্রীর একটি প্রেস কনফারেন্স ডাকা উচিৎ।
এমন সাসপেন্স মুহূর্তে কিছুটা বিরতি দেয়া হয়েছে। অনেকটা টিভি প্রোগ্রামের ‘বিজ্ঞাপন বিরতি’ আদলে। ‘কোথাও যাবেন না আমরা আবার ফিরছি’। এই ফাঁকে আমাদের উপভোগের জন্য দেয়া হয়েছে হরতাল। যদিও এই মুহূর্তে এই বিরতিতে দেশবাসির কিছুই করার নেই। পপকর্ণ কিনতে যাওয়াও ঝুঁকিপূর্ণ। বাসায় কোন ডিব্বাতে পরে থাকা ন্যাতানো চানাচুর টাই শেষ করতে হচ্ছে।
আসলে এই হরতাল নিয়ে খুব বেশী উৎকণ্ঠিত কেউই না। রুটিন মাফিক কিছু লাশ পড়বে। কিছু বাস জ্বলবে। কক্টেল না ফাটালে ঠিক জমে না, তাই ওসবও কিছু থাকবে। আরও থাকবে রাজনীতিবিদ দের হুমকি ধামকি। ‘পান্তা’, ‘বাসী’, ‘টাটকা’ বিভিন্ন সব উদাহরণ। হাজির হবেন সুশীল রাও। বিদেশী প্রভুদের উপদেশ বাণী। ‘আলোচনা করুন’। ইদানীং শুরু করেছেন দৌড়াদৌড়ি। সদলবলে ‘ভারত’ ভ্রমণ। সবাই এখন তাকিয়ে আছে দাওয়াতের মেনুর দিকে। ‘ম্যডামের কি কি খাবার পছন্দ।‘ ‘কোন রাধুনির রান্না তেমন কোন বিতর্ক নেই।‘ ‘কোন কোম্পানির মিনারেল ওয়াটার দিলে কোন বিতর্ক হবে না’ ‘খাওয়া শেষে ড্রিংকস কোনটা, কোক, পেপসি না জুস? বিতর্কের বিষয় আরও আছে। কমপক্ষে কতজনকে নিয়ে দাওয়াত এ যাওয়া উচিৎ। সহযোগী দল গুলোকে সঙ্গে নেয়া উচিৎ কি না। নিলে কয়জন। এখানে শুধুই খাওয়া হবে না আলোচনাও করা যাবে। করলে তাঁর বিষয় কি হবে?
ভাবছেন কাহিনী এখানেই শেষ হবে? হতে পারে। বিদেশী প্রভুরা যদি এর মাঝেই ঠিক করে ফেলেন কাকে গদিতে বসাবেন তবে হয়তো এযাত্রা রক্ষা নইলে আরও কিছুদিন বিতর্ক চলবে। এবারের বিষয় হতে পারে ‘রান্না মান নিয়ে’ কিংবা ‘রাইস এর ডিস টা প্রধানমন্ত্রীর থালার এতো কাছে কেন রাখা হয়েছিল, তা নিয়ে’। কিংবা ‘বিরোধী দলের অনুরোধ সত্ত্বেও তাঁর পছন্দের ‘মিনারেল ওয়াটার’ দেয়া হয় নি।‘ আবার হয়তো দেখা যাবে এমন কিছুই ঘটলো না। হয়তো দেখা যাবে সব কিছুই ঠিকঠাক হয়েছে। বিরোধী নেত্রী বাসায় ফিরে বললেন, ‘রান্নাটা ভালোই হয়েছে, কি বলেন?’ হয়তো টেলিফোন তুলে পাল্টা দাওয়াত পর্ব শুরু করবেন, বলবেন, ‘এসো এসো আমার ঘরে’।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×