somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রোতা

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক যুবক গেছে ডাক্তার এর কাছে। বলল, ডাক্তার সাহেব, দেখেন তো আমার পা দুটো কেমন নীল হয়ে গেছে। ডাক্তার দেখলেন, সত্যিই তাঁর পা জোড়া নীল হয়ে গেছে। গম্ভীর হয়ে তিনি উপদেশ দিলেন, ‘পায়ে পচন ধরেছে, কেটে ফেলতে হবে। নয়তো সারা শরীরে ছড়িয়ে পরবে। তথাস্তু। অপারেসানের পরে কাঠের পা লাগিয়ে দেয়া হোল। কিছুদিন পরে যুবক পুনরায় এসে হাজির ‘আমার পা তো আবার নীল হয়ে যাচ্ছে।‘ গম্ভীর ডাক্তার পুনরায় পর্যবেক্ষণ করলেন। হাসিমুখে বললেন, এবার আপনার রোগ ধরতে পেরেছি। আপনার জিনসের প্যান্টের রঙ উঠছে।
চিকিৎসকদের ঘিরে এমন হাজারো রসিকতা চালু আছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন না ঘটে—সে ব্যাপারে চিকিৎসা শাস্ত্র সচেতন। তাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের এমন কিছু বই পড়তে হয় যেখানে আমাদের শেখানো হয় ‘কিভাবে রুগী দেখতে হয়।’ রুগীর কথা শোনা থেকে রুগীকে পরীক্ষা করা—সব কিছুরই কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আছে ধারাবাহিকতা—কোনটা প্রথমে, তারপরে কোনটা—সবশেষে কোনটা।
একজন চিকিৎসকের রুগী পর্যবেক্ষণ শুরু হয়ে যায় রুগী তার চেম্বারে প্রবেশের সঙ্গে সঙ্গেই। সে কিভাবে হাঁটছে, সাথে কোন লাঠি আছে কি না, মুখের ভাবে কোন বিষাদ আছে কি না, গলার আওয়াজ কেমন—অনেক কিছুই রুগীর অগোচরে পর্যবেক্ষণ করে ফেলা হয়। এরপর শুরু হয় আনুষ্ঠানিক কথোপকথন—প্রথম নিয়ম—রুগীকে কথা বলতে দিতে হবে, কোথাও থামান যাবে না, কোন নোট নেয়া ঠিক হবে না (কারণ রুগী ভাবতে পারে তার কথা ডাক্তার ঠিক মত শুনছে না)।
প্রথম নিয়মটি কি ভয়ানক আকার ধারণ করে—ভুক্তভুগি ছাড়া কেউ বুঝবে না। ‘ডাক্তার সাহেব প্রথম থেকে না বললে আপনি সবটা বুঝতে পারবেন না’ এরপর শুরু হয় ‘প্রথম থেকে’। সেই প্রথম ‘ছয় দিন’ হলে তো রক্ষা—কিন্তু ‘ছয় বছর’ হলে? শুরু হয় অসীম ধৈর্যের পরীক্ষা। ‘এই অসুখটা আমার আগে ছিল না ডাক্তার সাহেব। ছয় বছর আগের কথা। একদিন হল কি বুঝলেন, আমি মাঠে গেছি, আকাশ পরিস্কারই ছিল, হঠাৎ বৃষ্টি, ছাতা ও সঙ্গে ছিল না.........’ বাঁধা দেয়া যাবে না—আইন বিরুদ্ধ। যদিও আমি প্রয়োজনীয় একটাই তথ্য পেলাম—ছয় বছর আগে তিনি ভালো ছিলেন—এরপরের উপকারী তথ্য কখন পাব জানি না তাই—শুনতে থাকলাম।
‘এরপর তিনবছর আল্লায় দিলে আর কোন সমস্যা হয় নি।‘ কিছুটা নিষ্কৃতি—তিন বছর পার হয়ে গেছে! অপেক্ষায় আছি কখন বর্তমানে আসবেন রুগী। ‘তিন বছর আগে একদিন আমার স্ত্রী ওপর রাগ করে বারান্দায় যেয়ে শুয়েছিলাম.........’ আরেকটা তথ্য মাথায় রাখতে হবে—‘ফ্যামিলি ডিশহারমনি’ আছে কি না। পরে জিজ্ঞেস করতে হবে। এরপর একসময় তিনি বর্তমানে আসেন এবং বর্তমান সমস্যা বলেন।
এমন ঘটনা সবসময় ঘটে—তা না। বেশির ভাগ রুগীই সুন্দর সাজিয়ে নিজের সমস্যা বলেন। আবার অনেক সময় খুবই কম কথা বলা রুগীও পাই। একদিন এক রুগিনী আসলেন। বসার পর—নাম, বয়স জানতে চাইলাম—বললেন। এরপর বললাম, বলুন আপনার সমস্যা। রুগিনী বললেন, ‘ঐ যে’ আমি বললাম, ‘কৈ যে?’ রুগিনী মহা বিরক্ত হয়ে বললেন, ‘হাঁপানি’। এবার বিরক্তির কারণ বুঝলাম, বাইরে যেহেতু লেখা আছে, ‘হাঁপানি বিশেষজ্ঞ’ তাই এমন ডাক্তার এর কাছে তো ‘হাঁপানি’ রুগীই আসবে—আবার জিজ্ঞেস করা কেন—‘বেকুব ডাক্তার’
আরেকটা ঘটনা প্রায়ই ঘটে—সমস্যা লিখে আনা। রুগী এর আগে যতবার ডাক্তার দেখিয়েছেন—প্রতিবারই কিছু সমস্যা বলতে ভুলে গেছেন এবং বাসায় যেয়ে মনে পরবার পর বেজায় অশান্তিতে ভুগেছেন। তাই নতুন এই সমাধান। তবে লেখাগুলো নিজে পরে ফেলব সেই সুযোগ পাওয়া যায় না—কারণ সেখানে ‘শর্ট কাট’ এ লেখা থাকে—যা তিনি এখন বিশদভাবে আলোচনা করবেন।
একবার এক ডাক্তারি আড্ডায় একজনের কাছে জানতে চাইলাম, রুগীদের অপ্রয়োজনীয় কথা বলার ব্যাপারটা কিভাবে সামলান। তিনি তখন এক সিনিয়র ডাক্তারের গল্প বললেন। তিনি ছিলেন বেশ ব্যস্ত প্র্যাক্টিশনার। রোগীর অপ্রয়োজনীয় কথা থামাতে একটি নিজস্ব নিয়ম চালু করেছিলেন। রুগী চেম্বারে প্রবেশ করার পরে রুগীকে তাঁর সমস্যা বলতে বলতেন। আসলে তিনি রুগীর জন্য বরাদ্দ রাখতেন দুমিনিট। দুমিনিট কথা শোনার পরে, রুগীটির জ্বর থাকুক আর না থাকুক, টেবিলের ওপর রাখা থার্মোমিটার টি তাঁর জিহ্বার নীচে প্রবেশ করিয়ে মুখ বন্ধ রাখতে বলতেন। রুগী আর কথা বলতে পারে না।
রুগীর সমস্যা বলা শেষ না হলেও সে নিরুপায়। বন্ধ মুখে কথা বলা সম্ভব না। আর ডাক্তারের প্রবেশ করিয়ে দেয়া থার্মোমিটার বের করাও বেয়াদবি। কেউ কেউ আবার বন্ধ মুখেই সমস্যা বলার চেষ্টা করতো। এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতো কিছুই বলতে পারছে না। প্রবলেম সলভড।
এই বুদ্ধি কাজে লাগাবো কিনা ভাবতে ভাবতেই দেশ জুড়ে চালু হয়ে গেল মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেবদের ‘শ্রোতা’ ভুমিকার সম্প্রসারণ ঘটলো। চিকিৎসা পত্র দেয়ার পর, উঠে যেতে যেতে রুগীর বিনীত অনুরোধটি থাকে, ‘আপনার মোবাইল নম্বর যদি দিতেন, বলা তো যায় না কখন কি হয়।‘ আপনি দেন আর না ই দেন, ওটা রুগী জোগাড় ঠিকই করে ফেলবে। এরপর সারাদিনের খাটুনি শেষে যখন বিছানায় গা এলিয়েছেন, এবং প্রায় ঘুম লেগে এসেছে এমন সময় ফোনটি আসবে, ‘স্যার, চিনতে পারছেন? ঐযে সেদিন দেখালাম।‘ এরপর নাম এবং গ্রামের পরিচয় শেষে জানাবে, ‘আপনার ওষুধ খেয়ে তো নতুন সমস্যা হচ্ছে, পায়খানা কষা, আর......। আর স্যার যদি কিছু মনে না করেন, আমার বাচ্চাটাও দুদিন থেকে কাশছে, একটা ফাইল এর নাম যদি বলতেন।‘
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×