somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগী ধরা দালাল

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ডাক্তারের পসার বাড়া বা রুগী বাড়ার দুটো অর্থ হতে পারে। রুগীগুলো আগে অন্য কাউকে দেখাতো, এখন তাঁর কাছে আসছে। আর দ্বিতীয় অর্থ দেশে উক্ত রোগের রুগী বেড়েছে। প্রথম কারণটা খুব কম ক্ষেত্রেই হয়। কারণ কোন রুগী একবার কোন ডাক্তারের কাছে যেয়ে উপকার পেলে, ডাক্তার পাল্টান না। নতুন ডাক্তার কেমন হবে না হবে এই সন্দেহ তো থাকেই। তাঁর ওপর যোগ হয় ‘আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করানোর খরচ।
যদি দ্বিতীয় কারণটাকে মুখ্য ধরি, তাঁর মানে দাঁড়ায়, দেশে রুগী বাড়ছে। যদি জনসংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়, তবে আপত্তি নাই। তা না হলে ব্যপারটা দুশ্চিন্তার বটে। এব্যাপারে খুব বেশী গবেষণা করি নি, তবে সাধারণ ধারণা থেকে যা মনে হয়, রুগীর সংখ্যা আনুপাতিক হারেই বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের ডাক্তার দেখানোর মানসিকতা। কিছু হলে এখন অনেকেই ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে চায়। কারো আবার সখ পরীক্ষা করানোর, ‘কম্পিউটারে পরীক্ষা করব’।
যখন কেউ বলে ‘আজকে রুগী কেমন হল?’ এর আরেকটা অর্থ দাঁড়ায়, ‘আজকে কতজন মানুষ অসুস্থ হয়েছে?’ যদিও একটা পরিবারের ওপর দিয়ে ঝড় যাচ্ছে কিন্তু ব্যাপারটা আমার জন্য খুশির খবর। সেদিন একজন সিনিয়র কলিগ কে জিজ্ঞেস করলাম, ‘কালকে রুগী কেমন হল?’ উনি হেসে বললেন, ‘সকাল থেকে একজন ও ডাক্তারের সঙ্গে দেখা হল না, সব ব্যবসায়ী’। স্বীকার করলাম, ‘ঠিকই বলেছেন।‘ ভেবে দেখলাম খুব কম দিন ই কাউকে জিজ্ঞেস করেছি, ‘কাল কোন কঠিন রুগী পেয়েছিলেন কি না?’ কিংবা ‘এমন কোন রুগী পেয়েছিলেন কি না যার ডায়াগনসিস করতে পারেন নি’
রুগী কম থাকা কালীন বেশ কিছু উপদেশ শুনতে হয়। ‘আস্তে আস্তে রুগী হবে’ ‘এই বিষয়ে ভালো কোন ডাক্তার তো এতদিন ছিল না, তাই মানুষ এখনও জানে না’। কেউ আবার বলেন, ‘দুই তিন বছর যাক, তখন আর রুগী দেখে শেষ করতে পারবেন না’। শীত আসলে নতুন উপদেশ ‘এখন রুগী বাড়বে, এটাই তো আপনাদের সিজন’। একজন মানুষের ভোগান্তি হবে, এই তথ্যটা কি সুন্দর হেসে হেসে আমাকে দেয়া হয়।
‘স্যার, এর আগে আপনাকে আরও দুইটা রুগী দেখাইসি, দুইজনই আল্লাহ্‌র রহমতে ভালো আছে।‘ এই তথ্যটা কিন্তু খুবই ভয়ংকর। যখনই রুগীর সঙ্গে আসা পল্লী চিকিৎসক কিংবা দালাল গোছের কেউ এই কথা বলবে, বুঝবেন এর পরেই একটা অনুরোধ আসবে। ‘স্যার, আজকে কিন্তু একটু কম দিব। খুব গরীব রুগী। চিকিৎসা করতে করতে টাকা পয়সা সব শেষ করছে।’ এরপর সে বের করে এতদিন ধরে যত পরীক্ষা নিরীক্ষা করেছে সেসব। সবচেয়ে ওপরে থাকে কিছুক্ষণ আগে তিনি নিজ দায়িত্বে যেসব পরীক্ষা করিয়েছেন সেসব। ‘কিছু পরীক্ষা স্যার করিয়ে রেখেছি, আজকে আবার ফিরতে হবে তো, বাড়ী অনেক দূর’। প্রথম প্রথম প্রশংসা শুনে খুসী হতাম। পরে ভয়ে সিটিয়ে উঠতাম। আর এখন অভ্যেস হয়ে গেছে।
ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাকে একজন আটেনডেন্ট দেয়া হয়েছে। সে মাঝে মাঝেই গজগজ করতে করতে এসে নালিশ দেয়, ‘স্যার, রুগীর কাছে টাকা আছে তো, আমি দেখছি।‘ এভাবেই আমাদের দিন যায়। কখনও পুরাতন রুগী আরেকজনকে সঙ্গে করে আনে, ‘স্যার, আমার মতই সমস্যা’। এরপর রুগীর দিকে তাকিয়ে, ‘খুব ভালো ডাক্তার’। এরপর আমি রুগী দেখা শেষ করলে আমার সেই ভক্ত রুগী নিজের কাগজটা এগিয়ে বলবেন, ‘আমি স্যার ভালই আছি, তাও স্যার একটু দেখে দেন।‘ অর্থাৎ, উনি ভিজিট দিবেন না। একজন রুগী নিয়ে আসবার সুবাদে উনি নিজে ‘ফ্রী’।
ডাক্তারকে ভিজিট কম দেয়ার ভেতর কোথায় যেন একটা আনন্দ আছে। দাম দর করে কিছু কমানোর ভেতর যে জয়ের আনন্দ আছে সেরকম। একটা গল্প বলেছিলেন আমার এক সিনিয়র কলিগ। একদিন এক রুগী ভিজিট দেয়ার সময় নালিশ করলো, ‘এটা তো আমার থার্ড টাইম। কিছু কম রাখবেন না?’ উনি উত্তর দিয়েছিলেন, ‘আপনার তো মাত্র থার্ড টাইম, অথচ দেখেন আমি যে প্রতিদিন বাসে করে আসি, কন্ট্রাকটার তাও আমার কাছে কেন জানি প্রতিদিন একই ভাড়া রাখে।‘
কিছু কিছু এলাকায় আবার ‘পিসি দেয়া’ সিস্টেম আছে। মানে যে পল্লী চিকিৎসক বা দালাল রুগীটা সঙ্গে করে নিয়ে এসেছে, তাঁকে কিছু বখসিশ দেয়া। এই ব্যাপারটা আগে কখনও পাই নি। সাধারনতঃ যে রুগী নিয়ে আসে, তাঁর আসল আয় হচ্ছে সেই রুগীর জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা হবে তাঁর কমিশন। বেশীরভাগ ক্ষেত্রে অনেক কয়জন নিয়ে আসে, ফলে একই খাটনিতে আয় বেশী হয়। চেষ্টা থাকে সেই সব ডাক্তারদের দেখানো, যারা বেশী পরীক্ষা নিরীক্ষা দেয়। আগে এই আয়েই তাঁদের হয়ে যেত। ইদানীং লোভ বেড়েছে। ডাক্তারদের ভিজিট থেকেও যদি কিছু পাওয়া যায়।
মেডিসিনের ডাক্তার রা তো তাও অনেক আরামে আছেন। ৩০০ বা ৪০০ টাকা ভিজিট থেকে মাত্র ১০০ টাকা দিলেই ওরা খুশী। কষ্টে আছেন সার্জারির ডাক্তাররা। বিশেষ করে উঠতি বা কেবল ট্র্যান্সফার হয়ে নতুন জায়গায় এসেছেন এমন সার্জনরা। সার্জনকে তাঁর ৪০০০ টাকা বিলের ২০০০ বা ১২০০ ই দিতে হয় এসব পল্লী চিকিৎসকদের। আরও করুন অবস্থা হয় যদি এই পল্লী চিকিৎসক রুগী নিয়ে সোজা ক্লিনিকে যায়। ক্লিনিক তখন ডাক্তারকে দেয় ১২০০ আর দালাল পায় ২০০০। একজন সার্জন রাজী না হলে আরেকজন।
কোন একসময় রুগী যেন আমার কাছে আসে, পথ চেনানোর জন্য এইসব দালাল আমরাই তৈরি করেছিলাম। আজ তাঁরা ফ্র্যাঙ্কেন্সটাইন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×