সব কাজই সম্পন্ন করতে আমরা পছন্দ করি, তাই নামাজও•••
আসসালামু য়ালাইকুম। আমার প্রিয় ভাই, বোন ও দোস্ত যারা এখন অনলাইনে আছেন। ফজর নামাযের আযান হয়েছে ভাই। এখন নামায আদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সব কাজই যেমন আমরা করে ফেলি নিজ দায়িত্বে। দাঁত মাজা, পরিচ্ছন্ন হওয়া, অফিসে যাওয়া। ওরকম নামাযও আমরা ইনশা'আল্লাহ নিজ দায়িত্বে আদায় করে ফেলব। সকল কাজের ভিড়ে যেমন আমরা ভুলে যাই না ভাত খেতে, দাঁত মাজতে, গোসল করতে, ঠিক তেমনি আমরা স্মরণ রাখি নামাযকেও।
তাই দ্রুত নামাযের প্রস্তুতি নিন। স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে ডেকে তুলুন। মা বাবাকে ডাকুন। সন্তান সন্ততি ও ভাই বোনকে ডাকুন। ইনশা'আল্লাহ এতেই শান্তি। এটাকেই বলে জীবন।
___ ডাঃ জহির।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৪ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



