আসসালামু য়ালাইকুম। আমার প্রিয় ভাই, বোন, বন্ধু রাতের পাখি ব্লগার ও ভিজিটরগণ। আপনাদের সামনে এক বিরাট সুযোগ। আল্লাহ রব্বুল য়ালামীন রাত জেগে আপনাদের লেখালেখি ও পড়াশোনার তৌফিক দান করেছেন। الحمدلله
এখন লেখক মাত্রই চান যে তার লেখা দ্বারা মানুষের কল্যাণ হোক। পাঠক মাত্রই চান যে তার পাঠ দ্বারা মানুষের কল্যাণ হোক।
আমরা জানি সকল কল্যাণ আলাহর হাতে। অতএব, যিনি কল্যাণের মালিক তার কাছে কল্যাণ চাইতে হবে। আমরা যারা রাত জাগছি তারা খুব সহজেই তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। ফজরের সালাতও আদায় করতে পারি। একটু কোরআন শরিফ তেলাওয়াত করতে পারি। অতঃপর আল্লাহর কাছে আমরা বলি এভাবে, হে রব্বুল য়ালামীন। আমরা রাত জেগে মেহনত করছি। তুমি আমাদের মেহনত কবুল কর। আমাদের মেহনতের বরকতে তুমি আমাদেরকে, পৃথিবীবাসীকে দ্বীন ও দুনিয়ার কল্যাণ পৌঁছাও। তোমার রাসূলের প্রতি পেশ করছি সালাম।
কতক্ষণ লাগে? অল্প সময়ের য়ামল। রাততো আমরা জাগছিই। সাথে তাহাজ্জুদের এহতেমাম করা হলো। ফজর আদায় করা হলো। আবার নেটে আমরা যে সময়টা কাটালাম সে সময়টাও দামি হয়ে গেল। আমরা দিল থেকে সবাই রাজি হয়ে যাই ভাই। আল্লাহ রব্বুল য়ালামীন আমাদের তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৪ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



