যদি আমরা নীচের কয়েকটি বিষয়ে একমত হতে পারি, তবে আমাদের উচিতঃ
আসসালামু য়ালাইকুম। আমার প্রিয় ভাই, বোন, বন্ধুরা যাদেরকে আল্লাহ রব্বুল য়ালামীন চিন্তাশক্তি দান করেছেন। ঐ চিন্তাশক্তি কাজে লাগিয়ে তারা অনলাইনে ও অফলাইনে বুদ্ধিবৃত্তিক কাজে লিপ্ত আছেন। যদি আমরা নীচের কয়েকটি বিষয়ে একমত হতে পারি তবে আমাদের ঈমানদার বলা হবেঃ
(১) আল্লাহ এক।
(২) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আল্লাহর শেষ রাসূল।
(৩) কুরআন আল্লাহর কালাম।
(৪) আল্লাহ রব্বুল য়ালামীন ইবাদতের জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন,
(৫) পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য আদর্শ হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম।
(৬) মৃত্যুর পর কবরে আমাদের তিনটি প্রশ্ন করা হবে।
(৭) শেষ বিচারের শেষে আমাদের জান্নাত বা জাহান্নামের জন্য ফয়সালা করা হবে।
আমার সম্মানিত ভাই, বোন, দোস্ত। যদি আমরা উপরোক্ত বিষয়ে একমত হই, তবে আমাদের উচিত নেক আমাল করা। আর নামাজ হলো সবচেয়ে প্রাথমিক নেক আমাল। তাই আমাদের ফরজ নামাজগুলোর বিষয়ে যত্নবান হতে হবে।
এখন ফজরের আযান হয়েছে। আমরা দ্রুত নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ রব্বুল য়ালামীন আমাদের তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



