somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবসরটাকে কাজে লাগানঃ ভাষা শিখুন

০৭ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামু য়ালাইকুম। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা ব্যস্ততার পূর্বে অবসরের মূল্য দাও।" আমরা আমাদের অবসর সময়গুলোকে ভাষা শিক্ষার জন্য কাজে লাগাতে পারি।

ধরে নিলাম বাংলা ও ইংরেজিতে আমরা মোটামুটি দক্ষ আছি। অথবা দক্ষতা অর্জনের চেষ্টা করে যাচ্ছি। এর পাশাপাশি আমরা এক বা একাধিক ভাষা শিখতে পারি। আমার সাজেশান হলো যদি আমরা নতুন একটি ভাষা শিখি তা হতে হবে আরবি। দ্বিতীয় নতুন ভাষাটি হবে ফ্রেঞ্চ।

আপনি যখন নতুন একটা ভাষা শিখবেন আপনার অন্তরে আপনি প্রশান্তি লাভ করবেন। আগের তুলনায় আপনি নিজেকে অনেক বেশি 'কনফিডেণ্ট' মনে করবেন। আপনার নিউরন হবে আগের তুলনায় অনেক বেশি 'রেসপন্সিভ'। প্রথম এক দু' সপ্তায় আপনি শ'খানেক শব্দ শিখে যাবেন। মোটামুটি নতুন ভাষাটি সম্পর্কে একটা ধারণা চলে আসবে। যদি ভাল গাইড পান নিশ্চিতভাবেই আপনি অনেক বেশি উৎসাহিত হবেন। এক দু' বছর সময়ে আপনি মোটামুটি একটা 'লেভেলে' চলে যাবেন। তার আগে আপনি নিয়্যত খালেছ করে নিন, যে আপনি দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভাষা শিখবেন। যদি তা করতে পারেন, ইনশা'আল্লাহ তা আপনার জন্য নূর হবে। বহু মানুষের হেদায়েতের উসিলা হবে।

ফ্রেঞ্চঃ
আপনি ফ্রেঞ্চ শিখার জন্য ধানমন্ডির আঁলিয়সে যোগাযোগ করতে পারেন। বছর ছয়েক আগে আমরা (আমি ও আমার স্ত্রী) যখন আঁলিয়সে ক্লাস শুরু করলাম তখন বারী স্যার ছিলেন আমাদের ক্লাস টিচার। প্রথম ক্লাসে তিনি কোন বাংলা বা ইংরেজি বলেননি। মসিওঁ! জোমাপেল বারী। ভূ ভুজাপেলে কোমো? জো পাল ফসঁ। মজার ব্যাপার হলো আমরা একটু পরে তার কথার সাথে রেস্পন্স করা শুরু করলাম। আজিব কান্ড। আঁলিয়সে আমাদের ছয় মাসের সময়টা ছিল খুবই সুন্দর ও বৈচিত্র্যময়। কোর্সটা শেষ করা হয়ে উঠেনি। ইচ্ছে আছে আবারও সুযোগ পেলে ভর্তি হব। ইনশা'আল্লাহ। তখন আমাদের ব্যাপারটা ছিল পুরোই ফান। ইণ্টারনেটে ফসেঁ পিপলের সাথে চ্যাটও করেছি। এবার ভর্তি হলে ইনশা'আল্লাহ 'দাওয়াতের' নিয়্যতেই ভর্তি হব। আপনারাও আপনাদের অবসর সময়টাকে ফসেঁ শিখে কাজে লাগাতে পারেন।

আরবিঃ
সুবহানাল্লাহ। একটি পরিপূর্ণ ভাষা হলো আরবি। অল্প শব্দে ব্যাপক অর্থবোধক ভাব প্রকাশ করা যায়। কুরআনের ভাষা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষা। জান্নাতের ভাষা। এখনও শিখছি। কুরআনের 'মজা' যদি পেতে চান আরবি আপনাকে শিখতে হবে। খুবই সহজ ভাষা। অনেকে ইণ্টারনেটে কুরআনের আয়াতের অর্থানুবাদ ব্যবহার করে লিখালিখি করে। তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা 'টুল' হবে আরবি শিক্ষা করা। অনেক পাঠক সন্দেহে থাকেন কুরআনের যে অর্থ আরবি না জানা লেখকরা তাদের সামনে পেশ করেন তা মূলের প্রকৃত অর্থ বা কাছাকাছি অর্থ কিনা। অথবা শাব্দিক অর্থ ও ভাবগত অর্থের মধ্যে পার্থক্য আছে কিনা। এসব সন্দেহ থেকে মুক্তি পেতে আরবি ভাষা শিখে ফেলুন। ইনশা'আল্লাহ এক দু' সপ্তাহের মধ্যে আপনি টুকটাক আরবিতে কথাও বলতে পারবেন। এক বছরে আপনি বেশ ভাল দক্ষতা অর্জন করার কথা। জুমার খুৎবা বুঝতে পারবেন। আমার প্রাথমিক শিক্ষাটা হয়েছিল মাদ্রাসা দারুর রাশাদে। ওখানে বড়দের জন্য আরবি শিক্ষার সু্যোগ আছে। ওখানে যখন আমাদের এক বছর ক্লাস শেষ হল, আমাদের ডিনারের দাওয়াত করা হলো। আমাদের উস্তাদরা নিজ হাতে রান্না করেছিলেন আমাদের জন্য। নিজ হাতে পরিবেশন করেছিলেন। এত সুস্বাদু লেগেছিল আজও ভুলতে পারিনা। ভুলতে পারিনা হুযুরদের মহব্বত ও স্নেহকে।

আরবি শিক্ষার জন্য আপনি দু' ভাবে আগাতে পারেন। প্রথমত, মাদ্রাসা দারুর রাশাদে ভর্তি হয়ে যেতে পারেন। মিরপুর সাড়ে এগারতে। মুসলিম বাজারের কাছাকাছি পানির ট্যাঙ্কির পাশে। সপ্তাহে তিনদিন ক্লাস। মাগরিব থেকে এশা পর্যন্ত। দ্বিতীয়ত, যদি আপনার ওখানে ভর্তি হওয়ার সুযোগ না হয়, তবে আপনি কয়েকটি কিতাব কিনতে পারেন। সব মিলে সাড়ে তিনশ, চারশ টাকা দাম হতে পারে। তারপর আপনি আপনার কাছের কোন মাদ্রাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য যেতে পারেন। সব শিক্ষকই কিন্তু আপনাকে বিষয়গুলো পড়াতে পারবেনা। মাদ্রাসায় উপরের ক্লাসে যারা পড়ায় তারা পারবে। মুফতি সাহেব হলে ভাল হয়। অন্তত দাওরা ফারেগ হতে হবে। কিতাবগুলো এইঃ

(১) এসো আরবী শিখি - আবু তাহের মেসবাহ। দারুল কলম প্রকাশনীর।একটা অতুলনীয় বই। যেকোন ভাষা শিক্ষার জন্য এ বইয়ের থিওরি কাজে লাগতে পারে। অদ্ভুত সুন্দর একটা বই। আমার এক কলিগকে দিয়েছিলাম বইটা। সে এটা দেখে নিজে নিজে আরবি শিখে ফেলতেছে। ভাই, আপনারা এ কাজটা কখনো করবেন না। এটা আল্লাহরই একটা নিয়ম যে শুধু কিতাব দিয়ে হবে না, শিক্ষকও লাগবে। এজন্য আল্লাহ রব্বুল য়ালামীন কুরআন নাযিল করেছেন এবং তার শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন।

(২) মিযান ও মুনশা'ইব

(৩) নাহবেমীর - আল কাউসার প্রকাশনী

(৪) ছফওয়াতুল মাছাদির।

কিতাবগুলো সংগ্রহ করুন এবং যেভাবে বললাম সেভাবে আপনার অবসরটাকে কাজে লাগান। এর পূর্বে দু' রাকাত সালাতুল হাযত পড়ে নিন যেন আল্লাহ রব্বুল য়ালামীন আপনার ভাষা শিক্ষার পথে দীর্ঘ সফরকে সহজ ও আনন্দদায়ক করেন।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×