আজকে যেমন আর্জেণ্টিনার পরাজয়ে তোমাদের মুখের হাসি থেমে গেছে, কয়েকদিন আগে যেমন ব্রাজিলের পরাজয়ে তোমাদের মুখের হাসি থেমে গিয়েছিল••••
আমি ভয় করছি, কাল কিয়ামতের দিন তোমাদের মুখের হাসি চিরদিনের জন্য থেমে যায় কিনা।
তোমরা আমার ভাই, তোমরা আমার আর্থমেট, আমার কথা বুঝার চেষ্টা কর। এই যে আমরা কতিপয় আল্লাহর বান্দারা খেলা দেখলাম না, এতে কী আমরা পরাজিত হয়েছি? নাকি তোমরা খেলা দেখে পরাজিত হয়েছ? যে কাজ দুনিয়ায় তোমাদের জয়ী করতে পারে না, তোমরা কিভাবে মনে কর, সে কাজ আখিরাতে তোমাদের জয়ী করবে?
হাদীস শরীফে এসেছে, দুনিয়ায় তোমরা মুসাফিরের মতো থাক।
এ' দুনিয়ায় আমরা মুসাফির। কিন্তু আমাদের আমলে, চিন্তায়, চেতনায় কি মনে হয় আমরা মুসাফির? মনে হয় আমরা আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, তাইনা? কিন্তু না, আমার ভাই, আমার দোস্ত, আমার আর্থমেট, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ৫ টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না।
তোমার জীবনকে তুমি কিভাবে ব্যয় করেছ? যৌবনকাল কিভাবে কাটিয়েছ? অর্থ কিভাবে কামিয়েছ? অর্থ কিভাবে ব্যয় করেছ? অর্জিত জ্ঞান কিভাবে ব্যবহার করেছ?
তো ভাই আপনাদের জ্ঞান দেয়া আমার উদ্দেশ্য না। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বহু বড় বড় ডাক্তার, ইঞ্জিনীয়র, প্রফেসর, গবেষক আছে। আমি তাদের তুলনায় দুগ্ধপোষ্য। কিন্তু দেখেন না, অনেক সময় পথের ছোট ছেলেটা বলে দেয়, "স্যার ও' রাস্তায় যাইয়েন না। সমস্যা আছে।" আমি হলাম ওই ছোট ছেলেটি।
রোযাতো রাখলেন সবই মাশা'আল্লাহ, দেখলাম। কিন্তু এসব খেলার যন্ত্রণা কাঁধে বহন করে রোযার শিক্ষার বিপরীতে গেলেন কেন? আপনি কি জানেন না, আপনাকে নেশাগ্রস্থ করে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনারই ভাই, বোনকে হিংস্র হায়েনারা দেশে দেশে মেরে ফেলবে?
শুনেন, শয়তানকে শয়তান বানাল কে? এর জন্য অন্য কোন শয়তান লাগেনি। ওর নফস বা প্রবৃত্তিই ওকে শয়তান বানিয়েছে। আসুন ভাই, নফসের গোলামী ছেড়ে আল্লাহ রব্বুল য়ালামীনের গোলামী করি। আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের অনুসরণ করি।
কথা দিলাম, ঠকবেন না, ইনশা'আল্লাহ।
পড়ুনঃ
নাস্তিকতা থেকে ধার্মিকতা
ইনশা'আল্লাহ আসিতেছেঃ
বাচ্চাদের জন্য "বর্ণে বর্ণে জ্ঞানশিক্ষা"
আপনার ছেলে, মেয়ে, ছোট ভাইবোন, ভাতিজার জন্য। এটাচড থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




