ঈদের আগেই ফিতরা দিয়ে দিবেন। রমজানে সিয়াম সাধনায় আপনার যেসব ভুলত্রুটি হয় তার কাফফারা এই সাদাকাতুল ফিতরা। এটা গরীবদের হক্ব। আপনি যদি জানেন এটা কি ও এটা কেন দেয়া হয় তাহলে এটা দিতে আপনি কার্পণ্য করবেন না। সুদভিত্তিক অর্থনীতির বিপরীত এ সদকা। ইসলাম সুদকে নিষিদ্ধ করে এবং যাকাত ও দান-সদকাকে উৎসাহিত করে। সুদের মাধ্যমে সম্পদের প্রবাহ থেমে যায় অথবা নিম্নস্তর থেকে উচ্চস্তরে সম্পদ প্রবাহিত হয়। যা স্বাভাবিকের বিপরীত। রক্তের প্রবাহ যদি শরীরে থেমে যায় অথবা রক্ত যদি কোন নির্দিষ্ট স্থানে আটকে যায় (Congestion), তবে তা স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ। যাকাত ও দান-সদকার মাধ্যমে সম্পদ উচ্চস্তর থেকে নিম্নস্তরে প্রবাহিত হয়। যা স্বাভাবিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ। পুরো শরীর উপকৃত হওয়ার জন্য যেমন শরীরের প্রতিটি কোষে রক্ত চলাচল অপরিহার্য্য। ঠিক তেমন পুরো সমাজব্যবস্থা স্বাভাবিক থাকার জন্য সম্পদের স্বাভাবিক প্রবাহ অপরিহার্য্য। এজন্যই সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত হয়ে যাকাত ও দান-সদকা ভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে হবে।
আপনি গম, যব, খেজুর, কিশমিশ অথবা পনিরের মূল্যের ওপর ভিত্তি করে ফিতরা দিতে পারেন। এদের ওজনেরও বেশকম আছে। গমের মূল্য ভিত্তিতে দিলে জনপ্রতি ফিতরা এক কেজির কিছু বেশি। কিন্তু খেজুর, কিশমিশ বা পনিরের মূল্য ভিত্তিতে দিলে তিন কেজিরও বেশি পরিমাণের মূল্য হিসাব করতে হবে।
আপনি যখন ইণ্টারনেটের সংযোগ ক্রয় করেন তখন আপনাকে বিভিন্ন অপশন দেয়া হয়। আপনার সামর্থ্যের অনুপাতে আপনি ধীর বা উচ্চগতির সংযোগ নেন। কম বা বেশি পরিমাণ ডাটা নেন। সাদাকাতুল ফিতারাতেরও একই নিয়ম। আপনার সামর্থ্য থাকলে আপনি ভালো মানের খেজুর, কিশমিশ বা পনির দিয়ে আপনার ফিতরা আদায় করুন। যেহেতু আপনি এখন বুঝতে পেরেছেন যে ফিতরা কাকে দেয়া হয়, কিজন্য দেয়া হয়, এর অন্তর্নিহিত উদ্দেশ্য কি। সামর্থ্য কম থাকলে সমস্যা নেই। আপনি গম বা যবের মধ্যে যান। ইণ্টারনেটের সংযোগ ক্রয়ের ক্ষেত্রে কম মূল্য পরিশোধে আপনাকে 'স্লো লাইন' ও 'লিমিটেড ডাটা' দেয়া হয়। কিন্তু আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকলে আপনার দান আল্লাহ তায়ালার কাছে পৌঁছতে বিন্দুমাত্র দেরী হবে না ইনশা'আল্লাহ। তবে যা দিবেন ঈদের কিছু আগেভাগেই তা আদায় করুন যেন আপনি যাকে দিবেন সে বেচারা যেন ঈদ উপলক্ষ্যে তা কাজে লাগাতে পারে। আপনি চাইলে দ্বীনী ইলম শিক্ষার্থী দরিদ্র কোন মাদ্রাসা ছাত্রকে দিতে পারেন। এক্ষেত্রে ইনশা'আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে আপনার দান আরো বেড়ে যাবে। সাথে সাথে পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আপনিও হবেন একজন সহযাত্রী।
ইনশা'আল্লাহ আসিতেছেঃ
(১) ছোটদের ঈমান শিক্ষা
এতে আছে আল্লাহ তায়ালার পরিচয়, ঈমানের অন্যান্য বিষয় এবং মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা।
(২) বাচ্চাদের জন্য "বর্ণে বর্ণে জ্ঞানশিক্ষা।"
আপনার ছেলে, মেয়ে, ছোট ভাইবোন, ভাতিজার জন্য। এটাচড থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




