আমরা কি একটা দুয়া করতে পারি? হে আল্লাহ রব্বুল য়ালামীন। হে রহমানুর রাহীম। হে মালিক। হেদায়েত তোমারই হাতে। তুমি হযরত বেলাল রাযিআল্লাহু তায়ালা য়ানহুকে হেদায়েত দিয়েছ। তুমি হযরত ওমর রাযিআল্লাহু তায়ালা য়ানহুকে হেদায়েত দিয়েছ। তুমি হযরত আবু সুফিয়ান ও তার স্ত্রী রাযিআল্লাহু তায়ালা য়ানহুমদের হেদায়েত দিয়েছ। আবার তুমিই আবু লাহাব ও তার স্ত্রীকে হেদায়েত দাও নাই। তুমিই আবু জাহেলকে হেদায়েত দাও নাই। তুমি আবু তালেবকেও হেদায়েত দাও নাই। সবই তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাই আইন। তোমার ইচ্ছাই সংবিধান। কেউ নাই তোমার ইচ্ছাকে চ্যালেঞ্জ করে।
তোমার ইচ্ছায় বৃষ্টি হয়। কেউ বৃষ্টিকে চ্যালেঞ্জ করে না। তুমি মানুষের অবস্থার পরিবর্তন ঘটাও। কখনো মানুষকে শিশুরূপে রাখ, কখনোবা কর বালক, কখনো যুবক, কখনোবা কর প্রৌঢ়। কতককে কর পুরুষ, কতককে কর নারী। কাউকে কালো, কাউকে বা সাদা। কাউকে হেদায়েত দাও, কাউকে দাও না। যখন ইচ্ছা হয় তুমি তাদের মৃত্যু ঘটাও। তোমার ইচ্ছাকে পরিবর্তন করার শক্তি কারো নেই।
তুমি কি দয়া করে তসলিমা নাসরিন ও আসিফ মহিউদ্দীন এ দু'জনের উভয়কে অথবা অন্তত একজনকে হেদায়েত দিবে? যেন তাদের একজন অথবা উভয়ই হেদায়েতপ্রাপ্ত হয়ে বা না হয়ে সারা বিশ্বের জন্য দৃষ্টান্তস্বরূপ হয়!
হে রব্বুল য়ালামীন! হে গাফুরুর রহীম! তুমি তাদের হেদায়েত দাও। তুমি আমাদেরও হেদায়েত দাও। যে হেদায়েত চায় তাকে হেদায়েত দাও। যে হেদায়েত চায় না, হেদায়েত কি বুঝেও না, তার হৃদয়ওতো তোমার হাতে। তুমি তাদেরও হেদায়েত দাও। বড় উচ্চ তোমার মর্যাদা। তুমি কারো মুখাপেক্ষী নও। আমরা সকলেই তোমার মুখাপেক্ষী। তুমি আমাদের সকলকে তোমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনের অনুসরণ করার তৌফিক দান কর। الصلوة اسلام علي رسول الله
আমীন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




