চল্লিশ দিনের জন্য গৃহত্যাগ করা যেতে পারে। বাঙালীয়ানায় অনুপ্রাণিত এক সাধক ও ফেসবুক নায়ক গৌতম বুদ্ধের গৃহত্যাগের সাথে মহাপুরুষ হয়ে উঠার সম্পর্ক খুঁজে পেয়েছেন। তিনি চন্দ্রাহত অবস্থায় গৌতম বুদ্ধের ন্যায় গৃহত্যাগ করতে না পারলেও অফিস ত্যাগ করে এলোমেলো হাটাহাটি করা যেতে পারে বলে নিজের আবেগ প্রকাশ করেছেন। তথাপি তিনি সত্যি বলেছেন, "তবে মহাপুরুষ হয়ে উঠার সাথে গৃহত্যাগের একটা সম্পর্ক আছে।" কিন্তু গৌতম বুদ্ধ তার পরিবারের হক্ক পুরো করেননি। তিনি চরম আকারে গৃহত্যাগ করেছেন। শুধু এ কারণে তিনি গৃহত্যাগী হয়েও মহাপুরুষ হয়ে উঠতে পারেননি। গৃহত্যাগী হিসেবেই তিনি পৃথিবীর বুকে খ্যাত হয়ে রইলেন। তার গৃহত্যাগ মানবতার কোন কল্যাণে লাগল না। এজন্যই তাকে মানবজাতির আদর্শ বা মডেল বলা হয় না। কিন্তু ইসলাম চরমপন্থা অবলম্বন করতে বলে না। ইসলাম মধ্যপন্থাকে সমর্থন করে। পরিবারেও সময় দিতে হবে, দ্বীনের প্রচারের জন্য গৃহত্যাগও করতে হতে পারে, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য জীবনও দিতে হতে পারে। অর্থাৎ সব কাজের সমন্বয় করা হয়েছে। এর মধ্যে কল্যাণ আছে। তাই ইসলামী জীবন মানব জাতির আদর্শ হতে পারে।
অনেক নবী-রাসূলদের জীবনে গৃহত্যাগের ঘটনা আছে। যেমন হযরত ইবরাহীম য়ালাইহিস সালাম, হযরত ইউসুফ য়ালাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম প্রমুখ। আবার অনেক বসতির স্থায়ী অধিবাসীরা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে গৃহত্যাগ করতে বাধ্য হন। দেশভাগ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ অন্যান্য যুদ্ধের সময় বহু পরিবার গৃহত্যাগ করতে বাধ্য হয়। এ কারণে বর্তমানে জেরুজালেম ও ফিলিস্তীনের প্রাচীন অধিবাসীদের অনেকেই আজ গৃহত্যাগী। বার্মার রোহিঙ্গাদের অনেকেই আজ সেখানকার বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা তাড়িত হয়ে গৃহত্যাগ করে বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবন কাটাচ্ছে।
দাওয়াত ও তাবলিগের মেহনত করার জন্য লক্ষ লক্ষ মানুষের গৃহত্যাগের যে সমষ্টিগত ফলাফল তার বরকতে আল্লাহ রব্বুল য়ালামীন এখনও বাংলার জমিন থেকে তার দ্বীনকে উঠিয়ে নেননি। এখনও অজস্র আমাদের মত পথহারা মানুষ পথ পেয়ে সালাতের আযান হলে পাগলপারা হয়ে মসজিদ পানে ছুটে। গৃহত্যাগের জন্য আছেন কি আগ্রহী কোন ভাই? থাকলে গাট্টি বেঁধে তৈরী হয়ে নিন। রোদ ঝড় বৃষ্টিতে মানুষের পিঠে হাত বুলিয়ে তাদের গায়ের ধুলো নিজের গায়ে মেখে শুদ্ধ হওয়ার জন্য। আর আল্লাহর কালিমাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য। অনেক কিছুর টেস্টইতো নিলেন ভাই। একবার আল্লাহর জন্য গৃহত্যাগের টেস্টটা নেন তো।
পড়ুনঃ
নবীদের পরিচয়
পবিত্র কুরআনে জেরুজালেম
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




