somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যুপের পেয়ালা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যুপের পেয়ালা থেকে ধুমায়িত সুবাস আসছিল। জানতে পারলাম ইউরোপ থেকে পাঠিয়েছে আমাদের এক আত্মীয়। সবাই মজা করে খাচ্ছে। পেয়ালা সামনে নিয়ে হঠাৎ মনে হল মুরগির গোস্ত থাকতে পারে। কাফেরদের হাতে জবাই করা মুরগি। আল্লাহর নামে জবাই করেনি। মুহূর্তে বিষ মনে হল সুবাসিত স্যুপ। আমাকে বলা হল এগুলোর মধ্যে ফ্লেভার দেয়া হয়, মুরগির গোস্ত থাকে না। প্যাকেট দেখতে চাইলাম। উভয় পিঠে চামড়া ছাড়ানো মুরগির ছবি। ফিরিয়ে দিলাম স্যুপের বাটি। লোকজন মনঃক্ষুন্ন হল কিনা জানি না। তবে আল্লাহ তায়ালা খুশি হয়েছেন। বিষ থেকে আমার শরীর বেঁচে গেছে। লোভে পড়ে যদি খেয়ে ফেলতাম তাহলে এ বিষ বের করার জন্য কত বছর আগুনে পোড়াতে হত!! সাথে লোভের শাস্তি পেতে হত। সাথে আল্লাহ তায়ালার হুকুমকে অমান্য করার শাস্তি। আর যদি মানুষ কি মনে করবে এটা ভাবতাম তাহলে শিরকের শাস্তি হত। একবাটি স্যুপ আমার ইহকাল পরকাল দুটাই নষ্ট করে ফেলত। ইহকালে লোভের কাছে বন্দী হয়ে থাকতাম। পাশ্চাত্য কাফেরদের কাছে নৈতিকভাবে বন্দী হয়ে থাকতাম। তারা জেনে যেত মুসলমানরা সামান্য স্যুপের কাছে ঈমান বিক্রী করে দেয়। এখন জানবে সব মুসলমান একরকম নয়। যাদেরকে স্যুপ দিয়ে কাবু করা যাবে না তাদের জন্য অন্য পরিকল্পনা নিবে। কি সে পরিকল্পনা তা জানার জন্য অপেক্ষায় রইলাম - আল্লাহ তায়ালার প্রতি ভয় ও মহব্বত নিয়ে।

আসুন কুরআন শরীফের কিছু মর্মার্থ অধ্যয়ন করিঃ

"শয়তান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে চ্যলেঞ্জ ছুঁড়ে দেয়ঃ আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দান করেন তবে আমি আদমের বংশধরদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া অধিকাংশকেই আমার বশিভূত করে ফেলব।

আল্লাহ তায়ালা উত্তর দেনঃ চলে যাও তাদের মাঝে যারা তোমার অনুসরণ করবে। তবে নিশ্চিত যে তোমাদের শাস্তি হচ্ছে জাহান্নাম।

আল্লাহ তায়ালা তার প্রকৃত বান্দাদের আশ্বস্ত করেনঃ আমার প্রকৃত বান্দাদের ওপর শয়তানের কোন ক্ষমতাই নেই।

আল্লাহ তায়ালা অতঃপর মানবজাতিকে সাবধান করেনঃ হে আদম সন্তান! শয়তান যেন তোমাদের ফেতনায় না ফেলে, যেমনিভাবে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করে এনেছিল।"

(সূরা বাকারার ২৭ নং আয়াত ও সূরা বনী ইসরাঈলের ৬১-৬৫ নং আয়াত ও আরো অন্যান্য আয়াতের বক্তব্য অনুসরণে)

এক নিষিদ্ধ ফল খেয়ে আমাদের মাতা-পিতাকে জান্নাত থেকে বের হতে হয়েছিল। এক বাটি হারাম স্যুপ খেয়ে জান্নাতে প্রবেশ করতে না জানি আমার কত বছর দেরী হয়ে যেত!! আল্লাহ তায়ালা হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ!!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×