somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে সন্ধ্যায় কে কে ঈমান নিয়ে ঘরে ফিরেছেন?

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক অত্যন্ত জুনিয়র কলিগ আজকে বলেই ফেলল তার নামের আগের MD টা নামের শেষে আনতে হবে!! কি জন্য? নামের আগে MD দিয়ে বুঝায় মুহাম্মদ। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার সুবাদে মুসলমান পুরুষদের নামের শুরুতে মুহাম্মদ লাগানোটা এ অঞ্চলের মানুষের একটা ঐতিহ্য। সর্বশ্রেষ্ঠ ও শেষ রাসূল, বিশ্বমানবতার মুক্তির একমাত্র আদর্শ, মানবজাতির সভাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের নাম নিজের নামের সাথে মহব্বতের সাথে যুক্ত করতে পারাটা পরম সৌভাগ্যের নিদর্শন। কিন্তু এখন দুনিয়ে গেছে উল্টে, সময় হয়েছে নষ্ট। দ্বীনের চেয়ে দুনিয়ার প্রতি মানুষের আকর্ষন এখন বেশী। দ্বীন হল খামখেয়ালীপনা, দুনিয়া হল জীবনের লক্ষ্য। তাই আমার ঐ জুনিয়র ডাক্তার সোজাসাপ্টা বলে ফেলল, নামের আগে MD নয়, পরে MD চাই। কারণ নামের পরের MD তে বুঝায় Doctor of Medicine. নামের আগের MD কাজে লাগে না। কিন্তু নামের পরে MD যোগ করতে পারলেই সেটা ডিম পাড়বে। রোগী টেনে আনবে। ওষুধ কোম্পানী আসবে, প্যাথলজী আসবে। নগদ টাকা, নগদ সুখ।

হযরত আনাস রাযিআল্লাহু তায়ালা য়ানহু হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, (অনুবাদ) "মানুষের ওপর এমন এক কাল আসবে যখন দ্বীনের ওপর অটল থাকা হাতে আগুনের আঙড়া নিয়ে দাড়িয়ে থাকার মত কঠিন হবে।"

হযরত আবু হুরাইরা রাযিআল্লাহু তায়ালা য়ানহু বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, (অনুবাদ) "ফেতনাসমূহ প্রকাশ হওয়ার পূর্বেই যা নেক য়ামল করার দ্রুত করে ফেল। কেননা ফেতনা সমূহ অন্ধকার রাত্রির অংশের মত হবে। (অর্থাৎ বুঝা যাবে না ফেতনায় পতিত হয়েছে কিনা।) ঐ ফেতনার সময় মানুষ সকালে মু'মিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। অথবা সন্ধ্যায় মু'মিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ লাভের আশায় স্বীয় দ্বীনকে বিক্রী করে দিবে।"

বর্তমান সময়ে মানুষ কিভাবে ফিতনায় পতিত হচ্ছে কেউ টের পাচ্ছে না। দ্বীনের সঠিক বুঝ না থাকার দরুণ মানুষ মনের অজান্তে কত কিছু করে বসছে। অথচ পরিণাম বিষয়ে বিবেচনা করছে না। ফিতনার সবচেয়ে বিপদজনক দিকটি হল, সকালে মু'মিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার সময়তো মু'মিন থাকবে, কিন্তু সারাদিন এমন সব কথা আর কার্যকলাপ করবে যে সন্ধ্যায় কাফের হিসেবে ঘরে ফিরবে।

আজকাল মানুষকে ইসলামের কথা বললে, তবলিগের দাওয়াত দিলে, অথবা অন্য কোন সংশোধনমূলক কথা শুনালে ইসলামের বিষয়গুলো নিয়ে পাল্টা প্রশ্ন করতে থাকে। পাপ করার সময় নিষেধ করলে অবলীলায় বলে, মরার পর যা হওয়ার হবে। নামাযের উপদেশ দিলে বলে, আল্লাহর ধ্যান অন্তরে আছে, নামাযের দরকার কি? আরো কত কথাই না বলে!!

হে মুসলমান ভাইয়েরা, ইসলামের ছোট থেকে ছোট বিষয় নিয়েও ঠাট্টা মশকরা করা কুফরীর শামিল। আপনি ঈমান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন না। কেবলমাত্র মুনাফিকরাই নিজ ঈমান নিয়ে নিশ্চিন্ত থাকে। এটা এমন এক সময়, যে সময়ে সকালে ঈমান নিয়ে বের হলে সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে ফেরা কঠিন। তাই সবাই নিজ নিজ য়ামলের হিসাব নিন। আজকে সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে ফিরতে পারলাম তো?

===========================================================

শেষ যুগ সম্পর্কে জানতে দুইটি অবশ্যপাঠ্য বইঃ

পবিত্র কুরআনে জেরুজালেম
http://document.li/LLZA

ইমাম মাহদীর দোস্ত দুশমন
http://document.li/s77P


বিঃদ্রঃ বই দুটো যারা যারা ডাওনলোড করছেন জানালে খুশি হব। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×