somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীর ভালবাসা পরিমাপ

০১ লা জুন, ২০১৫ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ যদি আপন স্ত্রীর ভালবাসা পরিমাপ করার চেষ্টা করে তাহলে সে ব্যক্তি ধরা খাবে। তার সাংসারিক জীবনে অসুখি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে অবিবাহিত পুরুষ সম্প্রদায় অনাগত বৌ-কে নিয়ে নানা কল্পনার জাল বিস্তার করে। আর দ্বীনদার ব্যক্তিরা তাদের স্ত্রীদের কাছ থেকে যেন জান্নাত প্রত্যাশা করে। বাস্তবিকই আমরা স্ত্রীর কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমি যদি লেখক হই সে আমার পাঠক হবে। সে হবে আমার গরমের দিনের শরবত, শীতের দিনের খেজুরের রসের ভাপা পিঠা। সে আমার সংসারকে, আমার মা-বাবাকে দেখেশুনে রাখবে। সে হবে আমার বাড়ির সকলের অলিখিত গার্জেন। কিন্তু এত কিছু প্রত্যাশা করা ঠিক নয়। আসলে একজন স্ত্রী যদি ঈমানদার হয় এবং নিজেকে হেফাজত করে তাহলে আমার মনে হয় তার কাছে এর চেয়ে আর বেশী কিছু চাওয়া জুলুমের পর্যায়ে পরে। ঢালকানগর হুজুরের কাছেই সম্ভবতঃ শুনেছিলাম, আল্লাহ তায়ালার অলীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য স্ত্রীদের দুর্ব্যবহার সহ্য করেন। এমনকি অসুন্দরী স্ত্রীতেও সন্তুষ্ট থাকেন। এমনও ঘটনা আছে যে, এক আল্লাহর অলী তার দুরাচারী স্ত্রীকে তালাক দেয় না এই ভয়ে যে, সে মহিলা হয়তো তার আরেক মুসলিম ভাইয়ের জীবন বিষিয়ে ফেলবে।

তাই আমার কথা হল, আমার স্ত্রী আমাকে কতটুকু ভালবাসে সে হিসেব না করে, আমি তাকে কতটুকু ভালবাসি সে হিসেব করা দরকার। আসলে আমি তাকে কতটুকু ভালবাসি সে হিসেবও করার দরকার নেই। আমি তার আখিরাতে জান্নাত লাভের জন্য কতটুকু সহযোগিতা করছি সে হিসেবটাই জরুরী।

আর আমার স্ত্রী আমার কাজ করে দিবে, মজার মজার রান্না করে খাওয়াবে -সে আশা করাও অনুচিত। এসব কাজ করলে আলহামদুলিল্লাহ। না করলে ঠিক আছে। বিয়ের সময় আমিই শপথ নিয়েছিলাম আমি আমার স্ত্রীর খাওয়া পরার ব্যবস্থা করব, আমার স্ত্রী শপথ নেয়নি। সে শপথ নিয়েছে, সে আমার প্রতি বিশ্বস্ত থাকবে। তাই এতটুকুই তার দায়িত্ব।

_____________________
ডাঃ জহির
১ জুন, ২০১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×