রমজান কি সংযমের মাস ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রমজান কি সংযমের মাস ?
বাংলাদেশে প্রায় ১৬ কোটি মানুষ। দেশীয় উৎপাদিত পণ্যে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই প্রতিবছর কিছু না কিছু আমদানী করতেই হয়। আর এ কারণে বাজারে দ্রব্যমূল্যের কিছু উঠানামা লক্ষ্য করা যায়। কিন্তু একটি বিষয় লক্ষ্যনীয় যে প্রতিবছর রমজানের আগেই বাজারের সব পণ্যের দাম কিছু না কিছু বাড়বেই, দু একটি ব্যতিক্রম ছাড়া- এর কারণ কী ? রমজানের সময় দেশের মানুষ তো আর বাড়ে না। তাহলে একটি বিশেষ মাসে দ্রব্যমূল্য বাড়ে কেনো ? কেউ কেউ বলতে পারে রমজানের আগে ব্যবসায়ীরা মাল মজুত করে দ্রব্যমূল্য বাড়ায়। তাহলে প্রশ্ন হচ্ছে ঐ সময় ব্যববসায়ীরা মাল মজুত করে কেনো ? নিশ্চয় তারা জানে যে ঐ মাসে বেচাকেনা বেশি হবে, তাই বেশি লাভের আশায় তারা মাল মজুত করতেই পারে। এখানে প্রশ্ন হচ্ছে, শুধু রমজান মাসেই বেশি মাল বিক্রি হবে কেনো ? দেশের জনসংখ্যা তো আর এক কোটি হঠাৎ করে বৃদ্ধি পায় নি; তাহলে ? তাহলে নিশ্চয় রমজান মাসে লোকজন বেশি খায়। কিন্তু তা তো কথা ছিলো না; কথা ছিলো কম খাওয়ার। কারণ রমজান তো সংযমের মাস। এ থেকে কী প্রমাণ হয় ? রমজানে মুসলমানেরা সিয়াম সাধনা করে, না ভন্ডামী করে ?
একটু ভাবুন, তারপর মন্তব্য করুন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন