somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বস আর কর্মচারীর সমপক

০৩ রা জানুয়ারি, ২০০৭ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বস আর কর্মচারীর সমপর্ককেমন হওয়া উচিৎ? উত্তরটা খুজি মাঝে মাঝে। আমার বস আর আমার বয়সের ব্যবধান 2 বছর। সমভবত এজন্য আমাদের সমপর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ। তারপরেও কিছু ব্যারিয়ার থেকে যায়।

আমার পাশের কিউবিকলের ড্যারেন বয়সে ও পজিশনের দিক থেকে আমার পিতৃসহানীয়। প্রায়ই দেখি টেলিফোনে এফ ওয়ার্ডের বন্যা চালিয়ে যাচ্ছে। ফোনে গালাগালি শেষ করে আমার দিকে তাকিয়ে মধুর হাসি দিয়ে বলবে "স্যরি বাডি!! " অফিসে আমার মিষ্টভাষী হিসাবে একটা সুনাম আছে। তার কারন আমি ইংরেজিতে গালি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবে বাংলায় গালি দিতে পারার একটা সুখ্যাতি(!!) বন্ধুমহলে ইউনিভার্সিটি লাইফে ছিল। আর বাংলায় গালি দিয়ে যে সুখ তা ইংরেজিতে দিয়ে শান্তি পাওয়া যায় না। এই জন্য আমার ধারণা আমি গালি না দিতে দিতে সেই বিশেষ ক্ষমতা হারিয়ে ফেলছি দিন কে দিন। এজন্যই অতি বড় গ্যাঞ্জাম না লাগলে আমি এফ ওয়ার্ড ব্যবহার করি না আজকাল।

স্বল্পভাষী ও মিষ্টভাষী হবার কারণে আমার কলিগরা খুব মেপে আমার সাথে কথা বলে।যাই হোক আসছিলাম ইন্টারস্টেট ভ্রমণ থেকে। েপ্লনের জন্য অপেক্ষা করছি। বস যথারীতি আমার সঙ্গী। হঠাৎ আবির্ভাব এক ডানা কাটা পরীর। আমি আঢ়চোখে তাকালেও আমার বসকে দেখি হাঁ করে ঐ মেয়ের যাবতীয় সৌন্দর্য্য অবলোকন করছেন। এক পর্যায়ে আমার বস বলেই ফেললেন "ড্যাম...সি ইজ হট!!" আমি প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও সামলে গিয়ে বললাম "ইয়েস.............শি ইজ.....নো ডাউট" এরপর আমার বস ছুটলেন ঐ মেয়ের পিছনে। আমি দূরে বসে তামাশা দেখতে লাগলাম। কিছুক্ষন পর বস ফেরৎ এসে জানালেন মিশন ইনকমপ্লিট। একটু কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলাম কি ঘটলো? শানে নুযুল কি? ব্যাপার হলো মেয়েটার সহায়ী নিবাস ও আমার বসের সহায়ী নিবাসের দূরত্ব 1200 কিমি। আমি আর কি বলব, বললাম "হার্ড লাক"

আরেকবারের ঘটনা..অজানা কারণবশত: আমি চাইনিজ সমপ্রদায়ের মেয়েদের সহ্য করতে পারি না। এর কারন সম্ভবত বোঁচা নাক আর আণুবীক্ষনিক সাইজের চোখ। আমাদের অফিসে পার্টটাইম কাজ করে সিলভিয়া মিক্সড চায়নিজ। বাবা এদেশি আর মা চায়নিজ। এরা আবার একটু ব্যতিক্রমধর্মী সুন্দরী হয়।

সেদিন পুরোদমে মিটিং চলছে......হঠাৎ সিলভিয়া বেগমের মিটিং রুমে আগমন। কি ব্যাপার? জানা গেল তার কম্পিউটার নামক যন্ত্রটা বিশেষ যন্ত্রণা দিচ্ছে। তাই আই টি ডিপার্টমেন্টের কাছে তার আগমন। কথা শেষ হওয়ার সাথে সাথে মিটিঙের 4 জন দৌড়। কে কার আগে পৌঁছাতে পারে ঐ কম্পিউটারের কাছে তার সূক্ষণ প্রতিযোগীতা শুরু হয়ে গেল। বসের আগমনের পর সেই প্রতিযোগীতায় ছেদ পড়ল। খুবই সাধারণ একটা সমস্যা। এরজন্য খুব আহামরি কিছু জানার দরকার নেই। বস নিজ হাতে সেটা ঠিক করলেন আর আমরা মনে মনে তাকে শাপ-শাপান্ত করতে লাগলাম। মিটিঙে ফিরে আসার পর বসের প্রথম ডায়লগ ছিল "দ্যাট ওয়াজ কোয়ইট আ রেস। গুড জব বয়েজ।" আমরা হি হি করে হাসতে লাগলাম। মিটিঙ শেষে বস আমাদের লোকাল এডমিনকে ডেকে বললেন "ডোন্ট ওয়ারি, আই এম নট গোয়িং টু টেক ইওর ট্রিট।" আমরা বাকি 2 জন হৈ হৈ করে বললাম "We want treat like this in our sites too"

বাংলাদেশে কখনও চাকরি করি নাই। জানি না ওখানে বসেরা এতো ফ্রি কিনা।ভালোই লাগে.............
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৭ রাত ২:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।

* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×