সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
অফিসে কামলা....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দৌড়ের উপর আছি 2 দিন থেকে। বসদের সাথে কাজ করার এই এক সমস্যা। অন্য সময় ভালোই থাকি। কিন্তু এই বেটা আমার সাইটে আসলেই দৌড়া-দৌড়ি শুরু হয়ে যায়।যেমন কালকে রাত 11টা পর্যন্ত কাজ করলাম। কি কাজ সেইটা বড় কথা না....কাজের পর যা করলাম সেটাই আসল। কাজ ছিল ইউ পি এস র্যাকে মাউনট করা। শালার ইউ পি এসের ওজন ছিল 78 কিলো। তিন জন মিলে কাজটা করতে 2 ঘন্টা লাগল। মোটে আধঘন্টার কাজ ...কিন্তু এক কাজে গিয়ে আরও 2 টা বের হয়, এই করতে করতে শেষে পুরো 4 টা র্যকের সব কিছু খুলে আবার মাউন্ট করতে হলো। পুরা কলুর বলদ হলাম। কাজ শেষে যখন রেস্ট নিচ্ছিলাম, তখন বস বললেন, রুমটা পরিষ্কার করতে হবে। এই জাতীয় কাজের পর কি পরিমান জজ্ঞাল সৃষ্টি হয় তা ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। যাই হোক আমি বললাম গুরু একটু ক্ষান্ত দেন। জবাবে গুরু বললেন "টেক ইওর টাইম" । এরপর দেখি আমাকে বাদ দিয়ে ভদ্্রলোক কাজে নেমে গেছেন। এবং তা হলো রীতিমতো কামলা। প্রথমে নিয়ে আসলেন ঝাড়ু। ঝাড়ুর কাজটা সে নিজেই করল, আমরা চেয়ে চেয়ে দেখলাম। এখানে উল্লখ্য যে আমাদের অফিসের কন্ট্রাক্ট ক্লিনার আছে। বাংলাদেশ হলে এই কাজ 3য় শ্রেনীর কর্ম চারীকে দিয়ে করানো হত । তারপর কিছু হারিয়ে গেলে বেচারার 14 গুষ্টি উদ্ধার করা হত। এদেশে এসবের বালাই নেই। সবাই নিজের কাজ নিজে করে। যে কাজটা একান্তই করতে পারে না সেটা করার চেষ্টার ত্রুটি থাকে না। তবে একটা বিষয় স্বীকার না করে উপায় নেই, তা হলো ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া পরিষ্কার করা খুবই কষ্টের। যাই হোক অনেকদিন পর কামলা দিলাম। মন্দ লাগে নি।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন
'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৮

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।