somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জননী

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাকে নিয়ে লেখার ইচ্ছা অনেকদিনের। কিন্তু কি লিখব বুঝে উঠতে পারি না। মাকে নিয়ে লেখা-লেখি করে কি শেষ করা যায়? আমার মতে গোটা দশেক বই মাকে নিয়ে লিখে ফেললেও মনে হবে কিছুই তো লেখা হলো না। আমার জীবনে আমার মার ভূমিকা আছে, কিন্তু উপসংহার নেই। কারন হেন কোন কিছু নেই যেখানে আমার মা কোন অবদান রাখেন নি।

এস এস সি পরীক্ষার আগে সম্ভবত প্রিটেস্ট পরীক্ষা চলছে। পড়াশুনা করছি না। ইয়ার্কি-ফাজলামি করে সময় কাটাচ্ছি। হঠাৎ দেখি এ বিষয়ে আম্মা চিৎকার-চেঁচামেচি বাসা মাথায় করলেন। কিছু বুঝে উঠার আগে পড়াশুনা না করার দায়ে ঠাস ঠাস করে দু'গালে পড়ল দুই থাপ্পড়। হতবাক হয়ে গিয়েছিলাম। আমার তখন সবে ধারনা হয়েছে যে মা-বাবার হাতে চড়-থাপ্পড় খাওয়ার বয়স মনে হয় পেরিয়ে এসেছি। কিন্তু আন্দাজে ভুল ছিল। দু'ঘা খেয়ে মন মেজাজ খুবই খিঁচড়ে গিয়েছিল। যাই হোক ওটাই ছিল মায়ের হাতে খাওয়া সিরিয়াস রকমের থাপ্পড় শেষবারের মত। এরপরও অবশ্য ইউনিভার্সিটিতে পড়ার সময় গোটা দু'য়েক চাটি খেয়েছি, তবে ওগুলো গোনার মধ্যে পড়ে না।

ছোটবেলা থেকে আমার স্বাসহ্য মাশাল্লাহ ভাল। মা জননী ডাক্তার হওয়ায় এ নিয়ে তার চিন্তা ও অভিযোগের অন্ত ছিল না। উঠতে-বসতে, খেতে-শুতে এ নিয়ে ব্যাপক লেকচার আমাকে শুনতে হয়েছে এবং এখনও হয়। বড়ই বিরক্তিকর বিষয়। ভাঙ্গা কলের গানের মত কানের কাছে রেকর্ড বেজে গেছে আজীবন "আর খাবি না", "খাওয়া কমা", "মোটা কমা" এই গানগুলো । বলাইবাহুল্য একটাও আমার প্রিয় গান ছিল না। মাঝে মাঝে আবার কোরাসে যোগ দিতেন পিতৃদেব। ওই দিন গুলোতে মনে হত জীবনে বেঁচে থেকে কোন ফায়দা নেই। শেষবার কবে আমার মা আমার পাতে খাবার তুলে দিয়েছেন মনে করতে পারি না। যাই হোক, এজন্য আমি তাদের দোষারোপ করি না।

তবে বেসিক কিছু শিক্ষা আমার মা আমাকে দিয়েছেন, যার জন্য আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এর মাঝে সবচেয়ে মূল্যবান ছিল যেকোন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া। তাছাড়া নিজের কাজ নিজে করার শিক্ষাটাও আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। চাকরিজীবি হওয়াতে আমাদের আর দশজন মায়ের মত সময় দিতে পারেন নি। এজন্য এখন রিটায়ার্ড জীবনে তার রয়েছে সীমাহীন আক্ষেপ। আমি ও আমার ভাইবোনরা অবশ্য মনে করি না যে চাকরিজীবি মা আমাদের কম সময় দিয়েছেন বা তার চাকরীর কারনে আমরা স্নেহ বঞ্চিত হয়েছি। তবে মাঝে মাঝে এই মোক্ষম অস্ত্রটি ব্যবহার করে যেকিছু বিশেষ সুবিধা নেই না, এটা স্বীকার না করলে একটু অপরাধবোধ কাজ করবে।এই প্রবাস জীবনে আমি সবচেয়ে বেশি মিস করি আমার মাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×