somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপে বাংলাদেশ দল ও আমার ভাবনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা করা হয়েছে এবং কোন চমক ছাড়াই খালেদ মাসুদকে বাদ দেয়া হয়েছে। খালেদ মাসুদকে যে এভাবে গলাধাককা দিয়ে বের করে দেয়া হবে তা আগেই বুঝা গিয়েছিল। দুই প্রধান নির্বাচক জনাব ফারুক ও জনাব আতাহারের নামে ঘুষ গ্রহণের অভিযোগ আনার পর পরই পাইলট নির্বাচকদের চক্ষুশূল হয়ে দাঁড়ান। তারপর থেকেই কারণে-অকারণে বিভিন্ন ধানাই-পানাই করে পাইলটকে বাংলাদেশ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। পাইলটের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কারন যদি এটা হয়ে থাকে, তবে একজন একনিষ্ঠ বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

পাইলট খুব সম্ভবত উপমহাদেশের সেরা উইকেট কিপার। তার ব্যাটিং সামথর্্য হয়ত এডাম গিলক্রিস্টের মত নয়, তবে দুযের্াগের দিনে তিনি ব্যাট নিয়ে বাংলাদেশের পক্ষে অনেকবার ইনিংসের হাল ধরেছেন। তার স্ট্রাইক রেট খুব একটা হয়তো ভালো নয়। কিন্তু ভালো হবে কিভাবে? ক্রিজে এসে যদি কেউ দেখেন ইনিংসের হাল 5/40, তাহলে স্ট্রাইক রেটের চেয়ে মাটি কামড়ে পড়ে থাকাটা তখন জরুরী হয়ে পড়ে। তাছাড়া কেনিয়ার বিপক্ষে আই সি সি ট্রফির ফাইনালে শেষ ওভারের প্রথম বলে তার মারা ছককার কথা ক্রিকেট ফ্যানরা নিশ্চয়ই ভুলে যান নি।

বিগত কয়েকটি সিরিজেই দেখা গেছে পাইলট যেন দলে এক অনাকা িঙ্ক্ষত মুখ। নানা অজুহাতে তাকে দলের বাইরে রেখে মুশফিকুর রহিম নামক এক ছোকরাকে বার বার সুযোগ দেয়া হয়েছে। বলাইবাহুল্য সে তার নৈপূণ্য প্রমানে প্রতিবার ব্যর্থ হয়েছে। জিম্বাবুয়ে সফরে তার 31 গড়ের 3/4 টি ইনিংসের কারনে বিশ্বকাপের দ্্বার উন্মোচন করে দেয়াটা খুবই দৃষ্টিকটু একটি ব্যাপার। জিম্বাবুয়ের বর্তমান দলের মান সম্পর্কে আমরা সবাই অবগত এবং এই দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স যে তেমন গর্বের ব্যাপার নয়, তা বোধকরি বাংলাদেশের ক্রিকেটাররাও জানেন। বিশ্বকাপের মত বড় আসরে অভিজ্ঞতা একটা বিশাল ফ্যাক্টর। সে জন্যই নিউজিল্যান্ড ড্যারিল টাফির মত খেলোয়াড়কে অবজ্ঞা করেনি। এরকম উদাহরন শুধু ক্রিকেট কেন যেকোন খেলাতেই দেখা যায়। উইকেটের পিছন দিয়ে গড়িয়ে গড়িয়ে যখন সহজলভ্য এক্সট্রা রান প্রতিপক্ষ বিশ্বকাপের মত বড় আসরে পাবে বা ঘাগু ব্যাটসম্যানরা যখন একের পর এক জীবন পেয়ে বোলারদের তুলোধুনো করবেন, তখন নির্বাচকরা কি অজুহাত দাঁড় করান তা শোনার অপেক্ষায় রইলাম।

প্রসঙ্গত না বলে পারছি না যে স্কোয়াডে চার-চারজন ওপেনার নেয়া হয়েছে। 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে চার ওপেনারের অন্তভর্ূক্তির নজির মনে হয় ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম । শাহরিয়ার নাফিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নেই। সে বাংলাদেশ দলের সর্বকালের সেরা 3/4 জন পারফমর্ারের মাঝে একজন। কিন্তু জাভেদকে নেয়ার কারন হিসাবে বলা হয়েছে সিটি ক্লাবের বিরুদ্ধে নাকি তিনি সমপ্রতি নজরকাড়া সেঞ্চুরি করেছেন । লাফিয়ে উঠা বলে জাভেদের দক্ষতা (!) আমরা সবাই জানি। তাই ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেটের কথা চিন্তা করলে জাভেদের অন্তভর্ূক্তি প্রশ্নসাপেক্ষ বৈকি।

আরেকজন তথাকথিত টিনেজ সেনসেশন তামিম ইকবালের সুযোগ পাওয়াটা কি কোন অদৃশ্য মহলের নির্দেশে কিনা তাও এ মুহুর্তে পরিষ্কার নয়। তামিমের অগ্রজ নাফিস এক সময় বাংলাদেশ দলের অনিয়মিত পারফমর্ার হওয়া সত্ত্বেও নিয়মিত সদস্য ছিলেন। তাছাড়া তামিম জিম্বাবুয়ের মত প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই তামিমের অন্তভর্ূক্তিও প্রশ্নসাপেক্ষ বটে।

আমি বাংলাদেশের ক্রিকেট দলের একজন অন্ধ ভক্ত ও সমর্থক। আমি চাই দেশের সেরা ক্রিকেটাররা বিশ্বকাপের মত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। যদি কোন অদৃশ্য মহলের ইঙ্গিতে বা ব্যক্তিগত কারনে কোন সামর্থবান ক্রিকেটারকে বাদ দিয়ে প্রশ্নসাপেক্ষ মুখ দলে জায়গা করে নেয়, তাহলে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ও ধিককার দেই সেসব মানুষকে যারা দেশের সেরা সম্পদ, আমাদের গর্বআমাদের ভালোবাসার ক্রিকেট দলকে কলুষিত করছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৭
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×