রায়না,খুব অদ্ভুত রকমের সাধারণ একটা মেয়ে। এতোটাই তাই সাধারণ যে আজকালকার মেয়েদের তুলনায় সে অনেক বেশি বোরিং। তবে তার কাছের বন্ধুদের কাছে সে একদমই আলাদা।খুব কথা বলা, আনন্দে থাকা, অন্যের খুব কাছের হতে চাওয়া একটা মানুষ।এখন প্রতিটা সকালে তার জীবনে নতুন সূর্যোদয় হয়। এখন তার জীবনটা অন্যরকম সুন্দর। কারো জন্য নয় ,শুধুই তার নিজের জন্য। এই মানুষটাকে অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। অনেক কেদেছে সে। জীবনের একটা শূন্যস্থান এখনো হয়ত আছে কিন্তু কষ্ট গুলোকে সাথে নিয়েই রায়না এখন বেচে আছে। আসিফ ,যাকে কিনা জীবনের খারাপ সময়ে খর কুটোর মতো আকড়ে ধরেছিল রায়না। আর দশটা মেয়ের মতো সেও স্বপ্ন দেখছিল সারাজীবন আসিফকে নিয়ে সুখে থাকবে। ভালবাসার সুখ। আসিফও সেই প্রতিশ্রুতিই দিয়েছিল রায়নাকে। তখন আসিফের শুধু রায়নাই ছিল। রায়না আর আসিফ দুইজন দুইজনের হাত ধরেছিল। কিন্তু আজ আসিফ কোথায় রায়না তা জানেও না ,জানতে আর চায়ও না। আসিফ হয়তো তাকে ভুলেই গেছে। রায়নার দেওয়া চিঠিগুলো হয়তো আর নেই তার কাছে। কিন্তু আসিফের দেওয়া চিঠিগুলো আজও রায়না যত্নেই রেখেছে। আসিফ ভালো আছে, রায়নাকে ছাড়াই। রায়না তো আসিফকে ভালই দেখতে চেয়েছে আজীবন। তার ভালবাসার ফলাফলটা নাহয় এটাই হলো। দূর থেকেও সে ভালবাসছে আসিফকে শুধু একটি বছরের স্মৃতি নিয়ে.........................
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।