নাম নাই -১০
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কেনো যেনো হঠাৎ লিখতে ইচ্ছে করেছে। কিন্তু কি লিখব কিছুই বুঝে উঠতে পারছিনা।কেমন যেন এলোমেলো লাগছে সবকিছু ;কথাগুলো ,ভাবনাগুলো হারিয়ে গেছে কোথায় যেন।হঠাৎ করে নিজেকে কেমন যেন শূন্য শূন্য লাগছে। শরীরের ভার টের পাচ্ছিনা ;মস্তিস্কের চাপ নেই। এতটা হালকা যেন বহুদিন পর অনুভব করছি নিজেকে। নিজেকে হঠাৎ দায়মুক্ত মনে হচ্ছে। সব পিছুটান তো আগেই ছুটে গিয়েছিল ;এখন কেন যেন সেই সব কালো রাতগুলোর কথা আর ভাবতে ইচ্ছে হয়না। ইচ্ছে হয়না ফিরে যেতে সেই অসম্ভব যন্ত্রণার দিনগুলোতে যেখানে একটু সস্তি ,একটু বিশ্বাসের জন্য হাহাকার করে বেরিয়েছিলাম।এখন আর ভাবতে ইচ্ছে হয়না জীবনের এলোমেলো দিনগুলো ;যেখানে অনেক অশান্তির ভেতরও স্বপ্ন দেখেছিলাম সুন্দর -সুখী জীবনের ;টাকার সুখ না ,ভালবাসার সুখ। কিন্তু পাওয়া হয়ে উঠলো না। অনেক তো অপেক্ষা হলো ;কিন্তু অপেক্ষা তার জন্যই করা যায় যে আমার। যে আমার না তার জন্য অপেক্ষা করে তার কষ্টের ভান্ডারটা পূরণ করার কি দরকার!
সত্যিই আর ইচ্ছে হয়না কারো বদলে যাওয়া ভালবাসার দায় নিজের উপর রাখতে। মিথ্যে দেখতে দেখতে ক্লান্ত আমি! জীবনের বাকিটা দিন যদি মিথ্যে কিছু না ঘটতো !!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন