আওয়ামী লীগের নতুন কমিটি নাসিম-লেনিনের পদোন্নতি, আবুল হোসেন বাদ
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাউন্সিলের চার দিনের মাথায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতিমণ্ডলীতে যোগ হয়েছেন আগের কমিটির সদস্য মোহাম্মদ নাসিম এবং প্রচার সম্পাদক নূহ উল আলম লেনিন। সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে। সভাপতিমণ্ডলীতে দুটি পদ খালি রাখা হয়েছে। আগের কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন কমিটিতে স্থান পাননি। ওই পদে এসেছেন শিরিন শারমিন চৌধুরী। কমিটিতে অন্য পদগুলোর বিন্যাসে খুব একটা পরিবর্তন আসেনি। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে। দলের পার্লামেন্টারি বোর্ডে শেখ হাসিনার সঙ্গে থাকছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। সেদিন কাউন্সিলে শুধু সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম সর্বস্মতভাবে নির্বাচিত হন। কাউন্সিলরা নতুন পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন শেখ হাসিনা ও আশরাফকে। তারা দুজন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা প্রকাশ করলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন