somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরম খবর-গরম খবর :D :D :D :D

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরম খবর-গরম খবর


বাদ যাচ্ছে সাঈদী, কাদরে মোল্লা, বাচ্চু রাজাকার। :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D ------------------------------
------------
-----------------------------------

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য আইনী ব্যাখ্যা খুঁজছে ইসি। কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিশিষ্ট আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।
সংবিধানে ‘ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা’ বিষয়ে-১২২ (২) (ঙ)-তে বলা আছে, ‘তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন’ তাহলে তিনি ভোটার তালিকাভুক্ত হবেন।
সাম্প্রতিক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদেও মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা ও আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ অবস্থায় দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় রাখার সুযোগ আছে কি-না তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংবিধানের ১২২ (২) (ঙ) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় যে সব ব্যক্তি হানাদার পাকিস্তানী বাহিনীকে সহযোগিতা করেছে কোন আদালতে ওই সব ব্যক্তিকে দণ্ডিত করলে তারা ভোটার তালিকায় স্থান পেতে পারে না। মানবতাবিরোধী অপরাধের অপরাধে দণ্ডিত ব্যক্তির েেত্রও ওই বিধান প্রযোজ্য হবে কি-না কমিশন এটিই খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সূত্র জানায়, এরই মধ্যে কমিশন আইন শাখা থেকে বিভিন্ন আইনি ব্যাখ্যা সংগ্রহ করেছে। এছাড়া দেশের বিশিষ্ট কয়েকজন আইনজীবীর পরামর্শও নেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে ইসি। তবে আপিলের রায়ের আগে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারছে না ইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনজীবীদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেলেই সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, ‘ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা’ বিষয়ে সংবিধানের ১২২ (২)(ঙ)-তে বলা হয়েছে- ‘তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন’ তাহলে তিনি ভোটার তালিকাভুক্ত হবেন।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×