বোটে করে ব্রাউনসি আইল্যান্ড
০৩ রা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলের বন্দরটার খুব ঠিক উল্টোদিকে ইংলিশ চ্যানেলের এক দ্বীপ হচ্ছে ব্রাউনসি আইল্যান্ড। নতুন জায়গা শুধু দেখার নয় কিছুটা অন্যরকম অভিজ্ঞতা নেয়ার জন্য আমরা হলুদ রংয়ের এক বোটে চড়লাম। উদ্দেশ্য বন্দরের সামনের দ্বীপটার চারপাশ ঘুরে আসা। বোট যে চোখে পড়ার মত ক্যাটক্যাটে হলুদ তা না। ওদের টিকেট কাটার ঘরটাও হলুদ। তবে অন্যগুলোর চেয়ে আলাদা হওয়ায় সহজেই চোখে পড়ে। এরকম বোটকে আমাদের দেশে লঞ্চ বলে। তো লঞ্চে চড়ে বসলাম টিকেট কেটে। নীচের তলাটা ক্যাফের মত। সার ধরে টেবিল আর টেবিলগুলোর দুপাশে চেয়ার রাখা। একটা কাউন্টার আছে যেখানে নানা রকম খাবার আর পানীয় বিক্রি করে। এখানে বসে দুপাশের সার দেয়া জানালাগুলো দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। তবে আরো ভালো করে দেখতে হলে যেতে হবে খোলা দোতলায়।
দোতলায় ক্লাশরুমের মতে করে বেঞ্চ পাতা। অবশ্য হাতাওয়ালা বেঞ্চ। তিন সারির বেঞ্চে লোকজন বেশ ফুরফুরে মেজাজে বসে আছে। তান্নু আরেকদফা ভদকা ধরিয়ে দিলো আমাদের সবার হাতে। সাগরের হাওয়ায় নাকি জম্পেশ হবে খেতে। সারেং মানে আমাদের তথাকথিত বোটের ক্যাপ্টেন মাইকে ধারাবিবরণী দিয়ে যাচ্ছে চারপাশের। বামে দেখা যাচ্ছে স্যান্ডব্যাংক নামের দামী জায়গা আর অতিদামী বাড়িগুলো। লন্ডনের মেফেয়ারের পর বৃটেনের সবচে দামী জায়গা এটি। সরম্ন এক চিলতে মাটি লম্বা পথের মত হয়ে ঢুকে গেছে ইংলিশ চ্যানেলে। তাতে প্রচুর পাউন্ড দিয়ে জমি কিনে বিলাসী সব বাড়ি বানিয়েছে ইউকে'র ধনকুবেররা। প্রচন্ড রোদ উঠেছে আজ। পানি আর আকাশ দুটোরই রং খুলেছে। 45 মিনিটের এই ভ্রমণে বোটটি একবার থামে ব্রাউনসি দ্বীপে, দূর্গটির কাছাকাছি। আমাদের হাতে সময় ছিল না তাই আমরা নামলাম না। অনেকে পিকনিক করতে নেমে গেলো। নীল পানি আর ভাসতে থাকা বোটের দৃষ্টিকোণ থেকে দুর্গটাকে খুবই অন্যরকম লাগছিলো। রোদ, বাতাস আর ভদকা থেকে পাওয়া অনুভূতি নিয়ে আমরা তখন নিজেদের মতই মাতোয়ারা। ক্যাপ্টেনের ধারাভাষ্যে মন নেই। ওর তথ্যগুলো মনে রাখার চেয়ে প্রকৃতির সুষমা দেখেই মন ভরালাম।
আর আপনাদের জন্য রইলো কিছু ছবি এই যে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন