somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঙ্গী ভালো তো ভ্রমণ ভালো

১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জায়গা যত সুন্দর হোক, যদি বাহারি সাজ-পোষাকের মানুষের ঢল না থাকে তবে মনে হয় ঠিক জায়গায় আসিনি।মনে হতে পারে, এটা নিশ্চয়ই বেড়ানোর জন্য জনপ্রিয় জায়গা না। বোর্নমাউথে যখন গেলাম তখন সামার ঠিক আসেনি। যদিও একদিনও বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা বাতাস ছিল। সমুদ্র সৈকতে মানুষ ছিল হাতে গোণা। আর পানি নিশ্চয়ই খুব ঠান্ডা ছিল, যেকারণে কাউকে সমুদ্র-স্নান করতে দেখলাম না। গত কয়েকদিন ধরে ইংল্যান্ডে প্রচন্ড গরম। পত্রিকাতে বোর্নমাউথ সি-বিচের ছবি দিয়েছে। লোকে গিজগিজ করছে। বেশ উৎসব উৎসব মনে হচ্ছে। অথচ আমরা যখন গিয়েছিলাম তখন কতই না ফাঁকা ফাঁকা ছিল সব কিছু।

ক্যামেরা আর ব্যাটারি নিয়ে সাংঘাতিকভাবে প্রস্তুত ছিলাম এবার। প্রচুর ছবি তোলার ইচ্ছা। কিন্তু মনের মত ছবি তুলতে পারিনি একটিও। ছবি তোলার ক্ষেত্রে জায়গা যে একটা বড় বিষয় এবারই বুঝলাম। তারপর খেয়াল করলাম ফটোগ্রাফাররা প্ল্যান করে করে বিভিন্ন দৃষ্টিনন্দন জায়গায় যায় ব্যতিক্রমী ছবি তুলতে। সব জায়গাতেই ভালো ছবি তোলার বিষয়বস্তু পাওয়া যায় না।

তবে ভ্রমণের ক্ষেত্রে জায়গার চেয়ে সঙ্গীই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাদামাটা একটা ভ্রমণও আনন্দের হয়ে ওঠে ভ্রমণসঙ্গীর গুণে। অনেকে ভ্রমণে যান কিন্তু ভ্রমণটাকে মোটেই উপভোগ করেন না। অর্থাৎ তারা গন্তব্যে পৌঁছা না পর্যন্ত গাড়িতে উঠেই দেন ঘুম। বাসের জানালা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখা। নতুন জায়গা, তার গাছপালা, প্রাণী, ছোট্ট একটা নদী, ছোট একটা শহর এগুলো দেখার দিকে তাদের আগ্রহ কম থাকে। ভ্রমণ আসলে পুরোটা সময়ই। এভাবে ভ্রমণকে উপভোগ না করলে মূল গন্তব্যে গিয়ে নিরাশ হতে হয় অনেক সময়। মনে হয় কি জানি নেই। ঠিক জায়গায় হয়তো আসিনি। অমুক জায়গায় গেলে ভালো হতো।

ভ্রমণেই আমার আনন্দ। জায়গা খুব একটা মারাত্মক সুন্দর হওয়ার দরকার নেই। নতুন জায়গা হলেই হলো। আর সঙ্গীরা হতে হবে মনের মত। যারা অল্পে রেগে যাবে না, বিষণ্ন হবে না, নাটক করবে কম আর সারাক্ষণ মেতে থাকবে হাসিখেলায়। এবার বোর্নমাউথের ভ্রমণে এর কোনোটারই কমতি ছিল না।

তেমন কোনো মনকাড়া দৃশ্যের ছবি না তুললেও বেশ কিছু ছবি তুলেছি। এখানে সেরকম কিছু ছবি পোস্ট করলাম। দেখুন। আর যেখানে যান ভ্রমণকে উপভোগ করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×