বিলাত থেকে ঈদের শুভেচ্ছা
২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুষ্প-তান্নুদের বাসায় সবাই এক হচ্ছি ঈদ উপলক্ষে। দুধের স্বাদ নিশ্চয়ই ফিরনিতে মিটবে। বিদেশের ঈদ নিয়ে ভাসমানের আক্ষেপে নড়েচড়ে বসলাম, ভাসমানের গলায় এত কষ্ট কেন? ঈদ-তো সবসময় একরকম ছিল না জীবনে। সময়ের সাথে সাথে এর উপযোগ বদলে যায়। আমার জীবনে তো বদলেছে অবশ্যই। ছোটবেলার নতুন পাজামা-পাঞ্জাবির সত্দর পেরিয়ে এসে কৈশোরে নতুন বাংলা সিনেমা দেখতে সিনেমা হলে হলে ঢুঁ মারা আর রাতে বিটিভির আনন্দমেলার জন্য অপেক্ষা। আরো বড় হয়ে দুপুরে ঘুম আর টানা তিনদিনের ছুটিতে গোটা দুয়েক ঈদসংখ্যা হজম। চাকরি-বাকরি পাওয়ার পর শুরু হলো ঈদের লম্বা বন্ধে ঢাকার বাইরে দল-বল নিয়ে বেড়াতে যাওয়া।
প্রবাসে ঈদ উদযাপন নিশ্চয়ই ভিন্নরকম হয়। নির্ভর করে কে কোন পরিবেশে আছে তার উপর। সকালে নামাজে যাওয়ার জন্য কেউ হাঁকাহাঁকি করবে না-দেশে থাকতে বড় হওয়ার পর এই নিশ্চয়তাই খুঁজতাম। এখন তো নিরূপদ্রব। তবে পাঞ্জাবি পরার একটা উপলক্ষ পাওয়া যায়। সমকামী যাতে মনে না হয় সেজন্য বিদেশে অনেক চেষ্টা করতে হয়। আজ ঈদের সুযোগে কোলাকুলিটাও হবে। আর মিলিত হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে এই উৎসবের অজুহাতে তার আনন্দও কম কী? সবাইকে ঈদের অনাবিল শুভেচ্ছা। আপনাদের সবার জন্য
21.07.2006র্1।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন