somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জটিল প্রশ্নের কুটিল উত্তর 9: আজিজের চিকিৎসা

০৬ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ও নির্বাচনের মাঝে লটকে আছেন আজিজ। প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে তাকে নামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না দেশের রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবৃন্দ। আম্রিকার বিউটি বেগমও ফেইল মেরেছেন। আজিজ বিবিসির সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তার সারমর্ম হলো ইলেকশন একটি মেলা, তিনি সেই মেলায় বাদ্য বাজায়া উৎসব করতে চান।

সমস্যা অনেকটা এরকম, দুষ্টু বানরের হাতে গেছে নগরের চাবির গোছা। তালগাছের ডগায় ডগায় সে ঘুরছে আর ভেংচি কাটছে জনগণকে। রাজা, উজির থেকে শুরু করে দারোয়ান মায় কি প্রজাদের ঘুম হারাম হয়ে গেছে, ঘটনার প্যাঁচে। যদি চাবিটা সে ছুঁড়ে ফেলে দেয় নদীতে তালে নগরের দরজাটা ভাঙতে হবে। তাই কিভাবে ওকে ভুজুং ভাজুং দিয়ে গাছ থেকে নামানো যায় তার জন্য মাথার চুল ছিঁড়ছে মাথাজীবিরা। কিন্তু কাজটা এত সহজ না।

এখন, এই চিপায় আটকে যাওয়া জাতিকে আলগা করার জন্য কূটবুদ্ধির ব্লগারুদের এগিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। আমার কাছে কোনো যাদুমন্ত্র নাই। তাহলে বাণ-টান মারার চেষ্টা করতাম। জাকের মঞ্জিলের জি্বন-টিনের সাথেও যোগাযোগ নাই। একটা মাত্র উপায় আমি জানি আর তা হলো, আজিজ সাহেবকে কানে কানে জিজ্ঞেস করা, একটা কবিতা শুনবেন? এরশাদের লেখা। এতে কাজ হবে বলে মনে হয় না। কানে সে ঠিকমত শুনতে পায় কি না সে বিষয়ে সার্টিফিকেট না দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সুতরাং কূটকেরা আসুন, বলুন মোক্ষম কূটক-মন্ত্র, যাতে সুর সুর করে আজিজ গদি ছেড়ে নেমে যায়। আজিজের জন্যই এই ধারাবাহিক ব্লগ ছেড়ে এবার জাতীয় সমস্যা নিয়ে মাথা ঘামানো শুরু করলো। তাই, এবারের প্রশ্ন:

আজিজের সঠিক চিকিৎসা কী?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:০২
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×