somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গল্পের খোঁজ

২১ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প খুঁজছি, কিন্তু গল্প কোথায় খুঁজতে হয় সে বিষয়ে আমি নিশ্চিত না। তবে প্রথমেই বলা ভালো গল্প খোঁজার উদ্দেশ্য হলো একটা ছোট্ট ফিল্ম বানানো। 15 মিনিটের। গল্প না হলেও চলে। শুধু ক্যামেরায় ধরা বিচ্ছিন্ন দৃশ্য ও তার সম্পাদনা করে একটা ভাষ্য তৈরি করা সম্ভব যা দিয়ে দর্শকদের আটকে রাখা যায়। আর পর্দার দিকে যতক্ষণ তারা তাকিয়ে থাকবে বা কান পেতে থাকবে কিছু শোনার জন্য সে সুযোগে তাদের মাথায় কিছু কথা চালান করে দেয়া যাবে সহজেই। তাদের মাথায় কথাগুলো চালান করতে চাওয়াটা দোষের মনে করার কারণ নেই কারণ কথাগুলো মাথান্তর করার জন্যই তো ফিল্ম বানানোর পরিকল্পনা।

সে যাক, গল্প ঠিক কোথায় খুঁজতে হবে তা নিয়ে আমি দ্্বিধায় আছি। দ্্বিধায় আছি বলাটা ঠিক হলো কিনা জানি না। কারণ নিজের মাথার ভেতরে কোনো মিটিং করে আমি কোনো সিদ্ধান্তও নেইনি গল্পটা কোথায় খুঁজতে হবে। তবে বিকালে আমি নিজেকে আবিষ্কার করলাম লাইব্রেরিতে। পাবলো কোয়েলহোর ইলেভেন মিনিটস বইটা নিলাম। কিছু ডিভিডি নাড়াচাড়া করে ব্রাজিল ছবিটা নিলাম। মসলা ও মাসায়েল নামক বইটা উলেট পালেট বিভিন্ন সংকটে মুমিন বান্দার কর্তব্য কী তা পড়ার চেষ্টা করলাম। এধরনের কার্যকলাপকে নিশ্চয়ই গল্প খোঁজা বলা যাবে না।

ছোট হোক বড় হোক, ছবির জন্য গল্পটা চোখের সামনে দেখতে পাওয়ার কথা। আমি কী দেখি। না গল্প দেখি না। দুটো চরিত্র দেখি। বয়স্ক একজন বাঙালি ভদ্রলোক। পক্ষাঘাতগ্রস্ত। ইজি চেয়ারে শুয়ে আছেন। পূর্ব লন্ডনের অপরিসর বাড়িগুলোর আধো-অন্ধকারে তার রোগা-পাতলা শরীরকে মৃতদেহ বলেই ভ্রম হয়। আরেকটি চরিত্র আমি দেখি, শ্বেতাঙ্গ এক যুবতী। এই মুহূর্তে বসে আছে পক্ষাঘাতগ্রস্ত বাঙালি ভদ্রলোকটির কাছে। অপেক্ষা করছে তার জেগে ওঠার। আর মাঝে মাঝে তাকিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা ভদ্রলোকের পুরনো সাদা-কালো ছবিগুলো দেখছে।

এইমাত্র আরেকটা চরিত্রকে আমি আবিষ্কার করলাম। 11/12 বছরের একটি বাঙালি এক মেয়ে। হিজাবে ঢাকা মাথা। লাফাতে লাফাতে ঘরে ঢুকে এরকম একটা শ্বেতাঙ্গ মেয়েকে বাবার পাশে বসে থাকতে দেখে অবাক হয়ে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে।

যখন এই পোস্ট শুরু করেছিলাম তখন এই তৃতীয় চরিত্র মাথায় ছিল না। এখন মনে হচ্ছে গল্পটা একটু একটু করে ধরা দিচ্ছে। গল্পটা কি আমি পাচ্ছি?
এতদুর পড়তে পড়তে আপনাদের মনে ও মগজে কি বিশেষ কিছুদৃশ্য ফুটে উঠছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×