আমার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যতটুকু শোনা যায় ততক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনলাম মায়ের কথাগুলো। চিপসের ফেলে দেয়া প্যাকেটটা তুলে মা তার 3/4 বছর বয়সী মেয়েকে বলছে: আজ তোমাকে শেষবারের মত বলছি, আর কখনও যেন তুমি এটা ভুলে না যাও। এই যে প্যাকেটটা ফেলে তুমি জায়গাটা নোংরা করলে এটা কি ঠিক হলো? আমরা এই এলাকায় বাস করি। এখন তুমি যদি যেখানে সেখানে এভাবে ময়লা ফেলো তাহলে তো এলাকাটা একটা ময়লার ডিপো হয়ে যাবে। তখন মানুষের কাছে আমরা মুখ দেখাবো কি করে? সবাই আমাদেরকে দেখে নাক সিঁটকাবে যে, আমরা নোংরা জায়গায় থাকি। ইত্যাদি ইত্যাদি..ইত্যাদি।
শিশুদেরকে এই যে ভদ্রতা ও নাগরিক আচরণ শেখানো। এত ছোট শিশুদের। আসলেই আমাদের শেখার মত। যখনই এরকম দেখি তখনই ভাবি সভ্যতা এমনি এমনি অর্জিত হয় না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



