somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনমরা লাগা

১০ ই মার্চ, ২০০৬ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনের অসীম ক্ষমতা। এই ক্ষমতা বেশি বুঝা যায় যখন মন বিদ্রোহ করে বসে। কোনো কাজে সে আর মন লাগায় না। এই যে মন বসে না এ থেকে ধীরে ধীরে তৈরি হতে পারে মনমরা ভাব। মনটা মরেই থাকে। তার চেতন বুঝা যায় না।

পরিপাশ্বর্ের নানা ক্রিয়া/প্রতিক্রিয়ার ফল হিসেবে মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে মনমরা ভাব (Depression)। কোনো কোনো লোক বলেন , তাঁরা দুঃখী, কিছু ভাল চলছেনা বা মনখারাপ। সবসময় বোঝাও যায় না কখন আপনার মন খারাপ। কখন আপনি গভীর হতাশায় পড়বেন তা বুঝা আরো কঠিন। সবার জীবনেই কখনও না কখনো মনমরা লাগে। আপনি কিভাবে তা মোকাবেলা করছেন সেটাই আসল কথা।

মনের কিছু কিছু অবস্থা আছে যা থেকে মনমরা লাগতে পারে:
ক) আপনার ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা। টাকাপয়সা, বা পরিবার, বা অসুখ যেকোন কিছু নিয়ে দুশ্চিন্তা হতে পারে। এগুলি নিয়ে বেশি ভাবলে মন খারাপ হতেই পারে। গোড়াতেই এগুলিকে মোকাবেলা করুন। যে বিশেষ সমস্যা নিয়ে আপনার দুশ্চিন্তা হচ্ছে তার মোকাবেলা করুন। এ ব্যাপারগুলি নিয়ে যদি আপনি নিজের মনে পরিষ্কার থাকেন ও পরিবারের সবার সাথে কথা বলে নেন, তাহলে দেখবেন ভবিষ্যত নিয়ে আপনার চিন্তা কমে গেছে।

খ) কাজ না করতে পারার দুঃখ। মাঝে মাঝে হয়ত আপনি ভাববেন "আগে আমি এটা করতে পারতাম" বা "কেন আমার কথা কেউ বুঝে না"। এরকম চিন্তা বেশি করলে দেখা যাবে আপনার একা একা লাগছে।

গ) জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এমন মনে হওয়া। ওষুধের উপর নির্ভর করা, বা ছোট খাটো কাজ করতে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, বা নিয়মিত ডাক্তার/হাসপাতাল/জ্যোতিষী এগুলো করতে হচ্ছে -এসব কারণে এরকম মনে হতে পারে। আরো অন্য অনুভূতির সাথে মিলেমিশে থাকে বলে এরকম মনমরা লাগার আসল কারণ বুঝা যায় না। অনেকে জোর করে হাসিখুশি থেকে এটাকে ঢাকা দেয়ার চেষ্টা করেন বা বিনাদরকারে কারো সাহায্য নেবেন না। কিন্তু মনমরা থাকা কোন সুখের বিষয় নয় এবং চাইলেই আপনি জানতে পারেন কিভাবে এগুলো শেখা যায়। প্রথম ধাপ হচ্ছে মনমরা লাগার চিহ্নগুলো চেনা।

[আমি বলছি না যে এখানে কেউ মনমরা আছেন বলেই আমার এই পোস্ট। তবে কারো যদি এসব জানার আগ্রহ হয় তবে মন্তব্যে খোঁচা দেবেন। চিহ্নের তালিকা দিয়ে দেবো। আরেকটি কথা, অন্য কোনো বদ উদ্দেশ্যে বা বিশেষ কাউকে লক্ষ করে আমি এটি পোস্ট করিনি। ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×