গৃহজীবি মানুষের গৃহ কর্ম
১১ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ও আগামীকাল ব্লগ থেকে দূরে থাকতে হবে। লেখা সম্ভব হবেই না। নতুন লেখাগুলো দ্রুত চোখ বুলিয়ে দেখার সুযোগও হয়তো পাবো না। কারণ গৃহসজ্জা। গৃহজীবি মানুষের বড় ভালবাসার স্থান তার গৃহ। (অরূপ বোধহয় এমন একটি পোস্টও করেছে)। গৃহকে সে সাজাতে চায় তার পছন্দের সাজে, আদলে। আপন পছন্দের অজুহাতে সে হতে চায় আরো গৃহবাসী, গৃহবন্দী।
গুহা ছেড়ে মানুষ যে গৃহের পত্তন করলো তারপর থেকে লেগে আছে তাকে সাজানোর কর্মকান্ডে। বসবাসকে আরো কত চিত্তাকর্ষক করে তোলা যায় তার চেষ্টাতেই সে ব্যস্ত। আমার এই দুদিনের ব্যস্ততার কারণও তা। এই ফ্ল্যাটে উঠার পর থেকে বড় বড় পরিবর্তনগুলো করাই হয়নি। অর্থের অভাবই মূল কারণ। তো এই দফায় মেঝের দিকে খেয়াল করলাম। সবুজ কার্পেটটা দেখলে মোটেই শ্যামলিমার কথা মনে হতো না। বরং বৃদ্ধনিবাসের অন্ধকারই চোখে ভাসতো। সুতরাং কার্পেট বদলেই আগে হাত দিলাম। তবে কার্পেট বদলে কার্পেট নয়। ল্যামিনেটেড উড ফ্লোরিং। উপরের ফিনিশিংটা হচ্ছে ওক গাছের হালকা হলুদাভ রং। একেবারে মনে হয় কাঠের চেরা অংশ বার্নিস করা। পুরো ঘরের মেঝে এখন ডাইনিং টেবিলের মত হয়ে গেছে। কাঠ আর কাঠ। বড় প্রাকৃতিক। কিন্তু এই প্রাকৃতিক হতে গিয়ে এই ছোট্ট ফ্ল্যাটের জন্য 1000 পাউন্ড নেমে গেলো। বর্তমান বাজার দরে কমপক্ষে 1 লাখ 25 হাজার টাকা। গৃহজীবি মানুষের এসব বিচিত্র ও অকারণ শখে প্রবাসের ছাত্রজীবনের ফাঁকে আয় করা এতগুলা টাকা দরদর চলে গেলো 'ফ্লোরস-টু-গো'র দোকান মালিকের পকেটে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন