গণতান্ত্রিক পদ্ধতিতে আসবাব-পত্র কেনার জন্য মতজরিপ
১২ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘরের সবকটি জিনিসের মধ্যে একধরনের মানানসই সাযুজ্য থাকা চাই। কিন্তু কোনো কারণে ঘরের একটি জিনিস বদলে ফেলা হলে তখন ঘরে থাকা বাকী জিনিসগুলো বেমানান হয়ে যায়। বিশেষত: যদি জিনিসটি রুমের বিরাট স্থান দখল করে থাকে। যেমন পর্দা বা কার্পেট। যেহেতু কার্পেট বদলে উড লেমিনেটিং করেছি এখন দেখছি ডাইনিং টেবিল, কফি টেবিল, সোফাসেট বদলাতে হবে। এগুলো অবশ্য যথেষ্ট পুরনো। মাখন রং (ক্রিম) -এর বিরাট দু'টো থ্রো কিনে সোফাগুলো ঢেকে ফেলেছি। কাঠ রঙা মেঝের সাথে এখন কেমন জানি মানিয়ে গেছে। কিন্তু ডাইনিং আর কফি টেবিল বদলাতেই হবে। নতুবা নন্দনতত্ত্ব মারা যাচ্ছে। আসবাবপত্রের কারণে কাঠের মেঝে যাতে ঢেকে না যায় সেজন্য প্রথম সিদ্ধান্ত নিলাম যে টেবিলগুলো হতে হবে কাঁচের। যত বেশি স্বচ্ছ হবে দৃষ্টি তত কম বাধাগ্রস্ত হবে। যদি কাঁচের টেবিলের পায়াগুলো কাঠের হয় তবে ভালোই দেখাবে নিশ্চয়ই। কিন্তু সেরকম টেবিল পাওয়া যাচ্ছে না। তো খুঁজে কিছু ডাইনিং টেবিল আর কফি টেবিল বের করলাম। 1,2,3, 4 করে সাজিয়ে দিলাম।
এখন আপনারা একটু সাহায্য করুন পছন্দ করতে। কথা দিচ্ছি গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়েই কেনাকাটা করা হবে। তেমন কোনো বিশেষ কষ্ট করতে হবে না আপনাদের। নীচে মন্তব্যের কলামে শুধু লিখে দিন।
ডাইনিং টেবিল-পছন্দের নাম্বার: #
কফি টেবিল-পছন্দের নাম্বার #
সবাইকে আগাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন