somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌশল বদলে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা

১৪ ই মার্চ, ২০০৬ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় বেরিয়েছে সংবাদটি। কুমিল্ল্লা থেকে খাদেমুল করিম ইকবাল জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে কৌশল পাল্টে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে জেএমবি জঙ্গিরা। র্যাব কর্মকতারা জানিয়েছেন, "জঙ্গিরা জীবনযাত্রা, পেশা, প্রযুক্তির ব্যবহার ও তাদের প্রধান অস্ত্র বোমা তৈরিতে পরিবর্তন এনেছে"। দৈনন্দিন প্রয়োজনে তারা এখন ল্যাপটপ কম্পিউটার পর্যন্ত ব্যবহার করছেন। প্রথম আলোর সংবাদ শেষ হয়েছে মোল্লা ওমরের স্ত্রী শাহিদা আত্মঘাতী বোমাটি একটি ব্যান্ডলিয়র (গুলি রাখার পকেটসহ বেল্ট) শরীরে বেঁধে বিস্ফোরণ ঘটিয়েছে এই তথ্য দিয়ে। অর্থাৎ নানাক্ষেত্রে তারা আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়েছে।

কিন্তু দেশের বাইরে পালিয়ে যাওয়া জঙ্গিরা নাকি আরো উন্নত ও অভিনব কৌশল ব্যবহার করছে বলে একটি বাংলা ওয়েবসাইট থেকে পাওয়া অসমর্থিত সূত্রে জানা গেছে। অনেকে এখন পাশ্চাত্য স্টাইলে ঘুরাফেরা করছেন যাতে তাদের সহজে চেনা না যায়। সুতরাং তরুণ বয়সী কাউকে রাস্তায় বেসবলের ব্যাট বা রোলার স্কেটার নিয়ে খেলাধুলা করতে দেখলে সন্দেহমুক্ত হওয়ার কারণ নেই। বরং বেসবলের ব্যাটই নাকি তারা এখন অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা আঁটছে। তবে সবচে বিস্ময়কর খবর হচ্ছে এজন্য নাকি তারা এ্যানিমেল ব্রিগেডকেও নামিয়েছে। বেসবল হাতে কোনো শাখামৃগ বা শিম্পাঞ্জিকে যদি বাঁদরামি করতে দেখা যায় তবে তাকে অবশ্যই নব্য শায়েখ হিসেবে গ্রেফতার করতে হবে। এই এ্যানিমেল ব্রিগেডের সদস্যরা সত্যি সত্যি চিড়িয়াখানার পালিয়ে যাওয়া প্রাণী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্লাস্টিক সার্জারির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনো কোনো উগ্র জঙ্গি নিজেদের চেহারায় এই পরিবর্তন আনতেও পারে বলে সূত্রগুলো অনুমান করছেন। তবে বেসবল হাতে কোনো শাখামৃগ ধরা না পরা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। র্যাবের অনুরোধে ইন্টারপোলের সদস্যরা তাই বাংলা ওয়েব সাইট যেগুলোতে জঙ্গি লেখালেখি বেশি হয় সেদিকে কড়া দৃষ্টি রেখেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জঙ্গিরা যতই বেসবল হাতে পশ্চিমা তরুণের ভান করুন বা শাখামৃগের বেশে ধোঁকা দেয়ার চেষ্টা করুক, একটাকে ধরা গেলেই বাকীগুলোর কেল্লা ফতে হতে বাধ্য।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৬ রাত ৮:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×