প্রতিযোগিতা চলাকালীন অনেক সৃজনশীল পোস্ট করা হয়েছে। অনেকেই প্রতিবাদকে মাথায় রেখে পোস্ট করেছেন, প্রতিযোগিতাকে নয়। প্রতিযোগিতার উদ্দেশ্যও ছিলো শুধু একধরনের বিজয়োৎসবের সুযোগ করে দেয়া। পুরষ্কারের লোভ নয়।
এখন আমাদেরকে বের করতে হবে কাকে আমরা এই প্রতিবাদ-প্রতিযোগিতার বিজয় তিলক পরাবো। গণতান্ত্রিক পদ্ধতিই ভালো এক্ষেত্রে। আমি প্রস্তাব করছি সবাই যদি দু'জন ব্লগারের নাম ও তার লেখার শিরোনামকে পছন্দের ক্রমানুসারে সাজিয়ে নীচে মন্তব্যের ঘরে জুড়ে দেন তবে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়। [নিজের নাম নিজে প্রস্তাব না করাই শোভন। তবে এ কারণে বিরত থাকাটাও ঠিক হবে না।]
তো জানান আপনার পছন্দের দুজনের নাম ও লেখার শিরোনাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



