somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যের কথা শোনাঃ একটি জরুরি বিষয়

১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য কারো সাথে যোগাযোগ তৈরি (কথা বলার) করার ক্ষেত্রে সবচে বেশি জরুরি দক্ষতা হচ্ছে কথা শোনা। আমরা বেশিরভাগ মানুষ কথা ভালো শোনার চেয়ে ভালো বলতে পারি। আরেকজন লোক কি বলছে বা কিরকম অনুভব করছে তা আমাদের আসলে শোনা উচিত। ভালো করে অন্যের কথা কথা শোনার আগেই বেশিরভাগ লোকজন মনে মনে জবাব তৈরি করে ফেলেন। এতে উভয়পক্ষের কথা-বার্তায় বা যোগাযোগে একধরণের গ্যাপ বা শূন্যতার সৃষ্টি হয়। এটি করা যাবে না। দূরত্ব কমাতে ভালো করে অপর পক্ষের কথা শুনতে হবে। ভালো করে না শুনলে তার কথার বিপক্ষে ভালো যুক্তিও দেয়অ যাবে না। সুতরাং আপনার জানা সত্যটাও প্রতিষ্ঠিত করা যাবে না।
ভালো করে অন্যের কথা শোনার ক্ষেত্রে কয়েকটা ধাপ রয়েছে।
1. শব্দগুলো শুনুন এবং গলার স্বর ও দেহের ভাষা খেয়াল করুন। অনেক সময় কথার মধ্যের শুধু শব্দগুলো শুনে বুঝা যায় না অপর মানুষটি কোনো সমস্যার মধ্যে আছে কিনা। তার গলার স্বর কি কাঁপছে? "সঠিক শব্দ" খুঁজে পেতে কি তার কষ্ট হচ্ছে? তার শরীরে কি টেনশন বুঝা যাচ্ছে? তাকে দেখে কি মনে হচ্ছে সে অন্য কিছু ভাবছে? যদি এসব লক্ষণ আপনি দেখতে পান তবে বুঝতে হবে সে যেটুকু কথা বলছে তার চেয়ে তার মনের মধ্যে আরো বেশি কথা রয়েছে।

2. অন্য মানুষের কথা শুনলে তাকে তা জানান। ঐ ব্যক্তিটিকে জানান যে, আপনি তার কথা শুনছেন। শুধু "উহ বা আহ্" বলেও এটা বুঝানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জানতে চায় যে অন্যে তার কথা শুনছে, বা অন্তত: একজন কেউ কথাটা শুনুক তা চায়। কারণ কখনও কখনও সমব্যথী কারো সাথে কথা বলাটাই অনেক উপকারে আসে।

3. সমস্যাটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন তা জানান। ব্যক্তিটিকে জানান যে আপনি সমস্যাটার সারবস্তু এবং এরসাথে জড়িত আবেগের মাত্রা বুঝতে পেরেছেন। আপনি যা শুনেছেন তার মূলকথা নিজের মুখে আবার বলে তাকে এটা বুঝাতে পারেন। যেমন: "আপনি একটা মামলার পরিকল্পনা করছেন।" অথবা আবেগটাকে গুরুত্ব দিয়ে আপনি জবাব দিতে পারেন: "এটা অবশ্যই কঠিন" বা "আপনার নিশ্চয়ই খুব কষ্ট লাগছে"। আবেগকে গুরুত্ব দিয়ে জবাব দিলে খুব ভালো ফল পাওয়া যায়। এ ধরনের জবাব আরো আবেগ-অনুভূতি বা চিন্তা-ভাবনার দরজা খুলে দেয়। বিষয়বস্তু বা আবেগের ভিত্তিতে জবাব যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে। অন্য মানুষ কি বলেছে শুধু তা আবার বলার চেয়ে এরকম করে বলা ভালো।

4. আরো তথ্য জানতে চান। এটা বিশেষভাবে জরুরি যদি আপনি পুরোপুরি না বুঝেন কি বলা হয়েছে বা কি চাওয়া হচ্ছে।

অন্যের কথা ভালো করে শুনে তারপর আপনার বক্তব্য তাকে জানান। দেখবেন কথা নিয়ে ভুল বুঝাবুঝি থাকছে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×