এবারের বিষয় একেবারে মুড়ি গরম। অনেকের উৎসাহ আছে দেখেই বিষয়টা নির্বাচন করলাম। প্রশ্নটি হচ্ছে:
" মাহবুব মোর্শেদ তৈলমর্দনের বিনিময়ে কী চান?"
ব্লগারুগণ খেয়াল করবেন, কাকে তৈলমর্দন করছেন তিনি তা বলা হয়নি। কারণ তিনি ব্যাপক তৈলমর্দন চান। সুতরাং এরকম আলোচনায় তার নাম দেখলে তিনি আরো বিকট আনন্দ পাবেন। সুতরাং যতটা সম্ভব নামোচ্চারণ বাদ দিয়েই এই কুটিল উত্তর চালিয়ে যেতে হবে।
দেখা যাক এবার কূটক হিসেবে নতুন প্রতিভা পাওয়া যায় কি না। প্রোফাইলে যার কূটনামি করার অভ্যাসের কথা লেখা আছে সেই লুনা রুশদিকে এ পর্যন্ত পাওয়া যায়নি। অরূপ, মাশীদ, হাসান এরা একেবারেই মুখ খুলছে না। অন্য অনেকেই হাততালি দিয়ে যাচ্ছে কিন্তু মুখ থাকতে হাতে কেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



