somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম খসড়া থেকে চূড়ান্ত রূপ: গবেষণার একাকীত্ব-1

২৮ শে মার্চ, ২০০৬ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ লিখছি না কিন্তু পড়তে তো হয়ই। একধরনের অদৃশ্য আড্ডা হচ্ছে সবার সাথে। তর্ক-বিতর্ক জমছে; মন্তব্য রূপ নিচ্ছে গালাগালিতে; এ এক সাংঘাতিক প্রাণবন্ত অবস্থা। তো এসব রেখে গবেষণার কাজে যাই কি করে। কিন্তু গবেষণা তো সাংঘাতিক মনোযোগ দাবী করে। এই দোটানায় শেষ মেষ সিদ্ধান্ত নিলাম 'পাহাড়কে মুহাম্মদের কাছে' আসতে হবে। তাই এই লেখা। গবেষণার সময় ও ভাবনাকে আমি নিয়ে আসছি ব্লগে। তাতে আড্ডাটা বজায় থাকলো আবার ব্লগানোর অজুহাতে নিজের চিন্তাগুলোকে বিন্যস্ত করা গেলো।
যারা দীর্ঘকালীন গবেষণা করেছেন তারা জানেন গবেষক তার ক্ষেত্রেবড় একা। নানা তত্ত্ব আর তথ্যের মধ্য দিয়ে সে হাঁটে আর তার মাথায় কিলবিল করতে থাকে সেগুলোকে একটা বিশেষ আঙ্গিকে সাজিয়ে কোনো বিশেষ প্রশ্নের উত্তর তৈরি করা। সেসব অন্তর্গত চিন্তার কথা কাউকে বলে বুঝানো যায় না। নিজেই তাই নিজের সাথে সংলাপ চালিয়ে যেতে হয়। এ এক একাকী জীবন। ভীষণ একাকী।

তো আমার এই একাকীত্বের ফাঁকে যদি কিছু কথাও এখানে বলি আমি না হয় হালকা হলাম। কিন্তু পাঠকদের কী লাভ। খুব বেশি পাঠক পাবো আশা করি না। তবে লাভ তাদের হবে না তা নয়। যারা দীর্ঘমেয়াদি গবেষণা শুরু করেছেন তারা গবেষকের যন্ত্রণা সম্পর্কে ধারণা পাবেন। যারা শুরু করার কথা ভাবছেন তারা একটি আগাম সাবধান-সংকেত পাবেন। আর তাছাড়া আমার পিএইচডি ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাবে সে দেখেও কেউ কেউ আনন্দ পেতে পারেন। প্রক্রিয়াটিকে অন্যের অভিজ্ঞতায় দেখে ফেলার সুবিধা অনেক। ছোটখাটো গবেষণার ক্ষেত্রেও, তথ্যমূলক কোনোকিছু লেখার জন্য , এ অভিজ্ঞতাটি কাজে আসবে। কারণ প্রাথমিকভাবে থিসিসের একটি খসড়া তৈরি করে ফেলেছি। এখন চূড়ান্ত একটি রূপ দিতে হবে একে। সুতরাং লেখার এই বিবর্তনের সাথে লেখকের সময়ের এক দিনলিপি হয়ে থাকবে এই লেখা।

চলুন তাহলে সব বাদ দিতে ডুবে যাই নিজের গবেষণার ভুবনে। আগেই বলেছিলাম গি্নন, মানে আমার দ্্বিতীয় সুপারভাইজার, প্রথম খসড়াটা দেখে ফেরত দিয়েছে। তা প্রায় একমাস হলো। সংশোধনের কাজ শুরু করতে পারিনি। মনটাকে গোছাতে হয়। বিক্ষিপ্ত মনটাকে জড়ো করে এনে সাধকের মত নিবেদন নিয়ে বসতে হয়। আর কোনো ভাবনা এসে যেন তার ধ্যান না ভাঙায়।

প্রায় 6 পৃষ্ঠার মন্তব্য লিখেছে গি্লন। প্রতি বাক্যে নানারকম বুদ্ধি-পরামর্শ-সমালোচনা-সংশোধনের ইংগিত-সাহস আরো কতকি। এগুলো মনে রাখাই তো একটা বিপদ। প্রথমেই তার মন্তব্য নিয়ে বসলাম। পড়লাম বার দুয়েক। এসব মন্তব্যের বিষয়ে ধারণাগুলো তৈরি হওয়ার পর তাকে ই-মেইল করলাম সাক্ষাৎকারের জন্য। হায়। একমাস সে ইউনিভার্সিটি আসবে না। আবার নতুন সেমিস্টার শুরু হলে। পরিকল্পনা বদলালাম। মন্তব্যগুলো এক পাতার এক টেবিলে সংক্ষেপে সাজাতে হবে। সেখানেই লিখে রাখাতে হবে আমার কি করণীয়। আর এই টেবিলটা গি্লনের কাছে পাঠিয়ে মতামত চাইতে হবে ই-মেইলে।

গি্লনের আরেকটা পরামর্শ ছিলো তথ্য পরিবেশনের পদ্ধতি সম্পর্কে। ও বললো, James Ferguson এরThe Anti Politics Machine বইটির মত পরিবেশনা হলে ভালো হয়। তাতে মূল সরকারী দলিলপত্রের লেখাগুলোর স্বাদও পাওয়া যাবে আর বিশ্লেষণটাও সাথে থাকবে। কিন্তুআমার কাছে মনে হলো, আমিতো সেভাবেই লিখেছি। পার্থক্যটা কোথায়। বইটা জোগাড় না করলে হচ্ছে না। আমাজনে সার্চ করে দেখলাম দাম প্রায় 15 পাউন্ড। তবে ইউনিভার্সিটি লাইব্রেরিতে এক কপি আছে। আজকে বইটা নিয়ে এলাম। প্রথম প্রকাশ হয়েছিলো 1990 তে। ফাগর্ুসন পিএইচডি করেছিলো 1985 তে। গবেষণা থেকে বই হতেও 5 বছর লাগে। বইটা সুখপাঠ্য মনে হলো। বাসে বসেই পড়া শুরু করলাম। শেষ হোক তখন সংক্ষিপ্ত সার না হয় বলবো। তবে এখন বলি, কি করে গবেষণার নাম বদলে বইয়ের নাম হয়। এও এক বড় কায়দা। শেখার আছে। ফাগর্ুসনের ডিজারটেশনের নাম ছিল, "Discourse, Knowledge, and Structural Production in the 'Development' Industry: An Anthropological Study of a Reral Development Project in Lesotho"
অথচ সেই গবেষণার উপর ভিত্তি করে যে বইটি ছাপা হলো, তার নাম অন্যরকম: The Anti-Politics Machine: 'Development', Depoliticization, and Bureaucratic Power in Lesotho.


গবেষণা থেকে বই। এই যে পরিবর্তন , পরিবেশন ও পাঠকতুষ্টির জন্য এও এক চিন্তা-জাগানিয়া বিষয়।
সে যাক, বইটি পড়া শুরু করি।

@এই একাকী গবেষণার পোস্ট পড়ে কারো যদি মাথায় কোনো ভাবনার উদ্রেক হয়, যাই হোক না কেন, তবে মন্তব্য করতে ভুলবেন না। একাকীত্বের একটু রফা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×