somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

So Lovely Slovenia

২৮ শে এপ্রিল, ২০০৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্লোভেনিয়া যাওয়ার বিষয়টি ঠিক হওয়ার আগে দেশটির নাম খুব বেশি শুনেছি বলে আমার মনে হয় না। ভূগোল সম্পর্কে নিজের জ্ঞানে আমার কোনো আস্থা নেই। কাগজপত্র ঘেঁটে যা আবিষ্কার করলাম তার মর্মকথা হলো শেষ আমি যখন ভূগোল পড়েছি তখন এই নামে কোনো দেশ ছিল না। ছিলো যুগোস্লাভিয়া। আর যুগোস্লাভিয়া ফেডারেশনের বলা যায় একটি ফেডারেল স্টেট ছিলো স্লোভানিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের দেশ 1990-এ যখন উত্তপ্ত তখন কোন ফাঁকে এই দেশটির স্বাধীনতার প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক খেয়াল করিনি। সার্বিয়া ও বসনিয়ার নাম গণহত্যার জন্য সংবাদ মাধ্যমে প্রচুর আসলেও স্লোভেনিয়া নামটি আমার মনে কখনও দাগ কাটেনি। সুতরাং যারা স্লোভেনিয়া নাম দেখে ভিরমি খাচ্ছেন তাদের আশ্বস্ত করি এই বলে যে আপনাদের মত আমারও এ দেশ সম্পর্কে কোনো পূর্ব ধারণা ছিল না। একেবারে অপরিচিত একটি দেশে যাওয়ার আগ্রহ কখনই হয় না আমাদের। আমিও ঠিক নিজের ইচ্ছায় সেখানে গিয়েছি তা বলা যাবে না। যাওয়ার কারণ ছিল একটি কনফারেন্স।

তা অপরিচিত একটি দেশে যাচ্ছি সে আনন্দে কিছু তথ্য যোগাড় করলাম দেশটি সম্পর্কে। কিছু কিছু তথ্য খুবই মজার।

1. দেশটি অপরিচিত মনে হলেও ভূখন্ডটি ছিল অনেক আগে থেকেই। এমনকি বাংলা ভূখন্ড যখন পৃথিবীর মানচিত্রে ছিল না তখনও স্লোভেনিয়া ভূখন্ড ছিল। প্রত্নতাত্তি্বকরা 1995 সালে পৃথিবীর সবচে' পুরনো বাদ্যযন্ত্র আবিষ্কার করেন এ দেশের একটি গুহায়। সেটি ছিল 35 হাজার বছর আগের একটি হাড়ের বাঁশি। (অনুমান করি আদমের পূর্বসূরিরা বাঁশি বাজাতে বাজাতে আল্পস পাহাড় দেখতে আরব থেকে এদিকে এসেছিলেন।)

2. খৃষ্টের জন্মের 100,000 এবং 60,000 বছর আগের হাড়ের অস্ত্রও পাওয়া গেছে এই দেশের গুহাগুলোতে। সুতরাং এই ভূখন্ডে মানুষের বসতি বহুআগের।

3. যুগোশস্নাভিয়ার নেতা জোসেফ টিটোর (1892-1980) কথা অনেকের মনে আছে নিশ্চয়ই। তার মা ছিলেন স্লোভেনিয়ান এবং বাবা ক্রোয়েশিয়ান।

4. 1991-তে যুগোশস্নাভিয়া হতে মুক্ত হওয়ার যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এই দেশে তা স্থায়ী হয়েছিল 10 দিন এবং তাতে প্রাণ হারান 66 জন নাগরিক।

5. স্লোভিন ভাষায় লেখালেখি করা মানে না খেয়ে মরার ব্যবস্থা করা। এদেশের 'বেস্টসেলার' বই বিক্রি হয় 500 কপি।

6. আয়তনের দিক দিয়ে স্লোভেনিয়া খুবই ছোটো একটি দেশ, যা ওয়েলসের সমান বা সুইজারল্যান্ডের অর্ধেক। 190টি দেশের মধ্যে আয়তনে স্লোভেনিয়া 150 তম। আর নাগরিকের সংখ্যা প্যারিসবাসীর চেয়েও কম। মাত্র 2 মিলিয়ন।

7. স্লেভেনিয়ার 53% হচ্ছে বনাঞ্চল। 1893 সালে স্লোভেনিয়াতে মাউন্টেন এ্যাসোসিয়েশন চালু হয়-যা পৃথিবীতে অন্যতম প্রথম।

8. স্লোভিনদের অত্যন্ত প্রিয় মাংস হচ্ছে ঘোড়ার মাংস। এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে কচি ঘোড়ার মাংস পাওয়া যায় না। আমি প্রথম যখন মেনু্যতে Foal শব্দটি দেখি তখন জানতামই না এর অর্থ হচ্ছে বাচ্চা ঘোড়া।

9. স্লোভেনিয়ানরা দাবী করেন স্কি করা বিষয়টি এই দেশেই আবিষ্কার হয়েছিল।

10. স্লোভেনিয়ার গুহাগুলোতে পাওয়া যায় 'হিউম্যান ফিশ' বলে পরিচিত বর্ণহীন অন্ধকার গুহার একটি বিশেষ মাছ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×