somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছবির জন্য (উৎসর্গঃ সামহোয়ার ইন ব্লগ পরিবার)

০৯ ই মে, ২০০৬ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা অনেক ত্যাগ স্বীকার করেন। ঠিক কতটা পরিশ্রম তারা করেন সে সম্পর্কে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। এত কাছে থেকে কোনো ফটোগ্রাফারের কাজ আমি দেখিনি। তবে এবার লেক ব্লেডে আমার একটি অভিজ্ঞতা হলো যা অনেক দিন মনে থাকবে। কোনো একটা ট্রাভেল গাইডে পড়েছিলাম লেক ব্লেডের 'পারফেক্ট ছবি' সম্পর্কে। তাতে বলা ছিলো অনু-দ্বীপটির মাঝে যে গির্জাটি দাঁড়িয়ে আছে তার ব্যাকগ্রাউন্ডে আল্পস পর্বতমালার বরফ ঢাকা শৃঙ্গকে রেখে ছবি তুললে পাওয়া যায় অসাধারণ ছবি। সাদা পাহাড়ের বিপরীতে গির্জার চূড়া আর লাল চালগুলো অসম্ভব সুন্দর লাগে। বর্ণনাটা পড়ার পর থেকেই মনে ইচ্ছা দাবড়াতে থাকলো যে সেরকম একটি ছবি তুলতে হবে।

গনডোলার মাঝি যখন দক্ষিণে গেলো না তখন রাগ হয়েছিলো এ কারণেই। ওদিকে না গেলে এ্যাঙ্গেলটা তো আমি পাবো না। সে যাক গনডোলা যখন আবার উত্তর পাড়ে এসে ভিড়লো তখন ক্যাসেল দেখতে পাহাড়ে চড়লাম। পাহাড় থেকে নেমে বেশ ক্লান্ত। ক্ষুধা পেয়েছে। আবার লুবিয়ানার বাস ধরতে হবে। এখানে খাবো নাকি লুবিয়ানায় গিয়ে খাবো তা ভেবে বসলাম লেকের পাড়ে। হাতে বেশি সময় নেই। মনে হলো এই পাশ দিয়ে ওই দক্ষিণ মাথায় যাই ওখানে রেস্টুরেন্ট আছে, খেয়ে আবার ফিরে আসবো এই পথ ধরে। তারপর বাস ধরে লুবিয়ানা। লেকের পাড় ধরে হাঁটাও হলো। তো নানা ছোটখাটো জিনিস দেখতে দেখতে যখন রেস্টুরেন্টের কাছে এলাম তখন দেখি বিকেলের আলো পড়েছে অনু-দ্বীপের গির্জার গায়ে। জ্বলজ্বল করে জ্বলছে গির্জাটা। ছবি তুলতে গিয়ে মনে হলো সূর্য তো এখনি ডুবে যাবে। সেই পোস্টকার্ড পারফেক্ট ছবি তো তোলা হবে না।

কিন্তু কতটা হাঁটতে হবে ঠিক এ্যাঙ্গেল পেতে হলে বুঝতে পারছিলাম না। তাকিয়ে মনে মনে একটা হিসাব করলাম মিনিট পাঁচেক হাঁটলেই হবে। হাঁটা শুরু করলাম পাড় ধরে। একটু যাই আর তাকাই। কিন্তু গির্জার ব্যাকগ্রাউন্ডে পাহাড় আসে না। আবার হাঁটি কিছুদূর। আধঘন্টা পার হয়ে যায়। লেকের একেবারে অন্য মাথায় চলে এসেছি। ফিরে যেয়ে বাস ধরতে হলে আবার পুরোটা হেঁটে যেতে হবে। ছবি তুলবো নাকি ফিরে যাবো ভাবতে পারছি না। ছবির পোকা মাথায় ভোঁ ভোঁ করছে। পেটে প্রচন্ড ক্ষুধা। এতক্ষণ পাহাড় ডিঙ্গানো আর হাঁটার কুফল। তবু ছবিটাই মাথায় ঘুরতে থাকে। আমিও হাঁটতে থাকি। সূর্য ডুবে গেল গেল বলে। কত বড় এই লেক। 6 কিলোমিটার হওয়ার কথা চারপাশ। তা অর্ধেক 3 কিলোমিটার হাঁটতে কত সময় লাগে?

হাঁটতে হাঁটতে তাকাই। হঠাৎ কাছের সবুজ টিলাগুলোর পেছন থেকে দেখা দেয় বরফ ঢাকা আল্পস। সূর্যের আলো এখনও কিছুটা আছে। পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে কয়েকটা ছবি তুলি গির্জা আর লেকটার। ছবি তোলা হয়ে যেতেই হাসি পায়। আবার 3 কিলোমিটার হেঁটে যাওয়া! একটি ছবির জন্য এতো!!!

এই ছবিটাই উৎসর্গ করি সাম হোয়ার ইন ব্লগের নেপথ্য কর্মীদেরকে। তারাই তো পরোক্ষ অনুপ্রেরণা। আর যারা এই লেখা পড়ছেন তাদেরকেও।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

×