লাবণ্যময়ী লুবিয়ানা-7 (উৎসর্গ: মাশীদ)
১১ ই মে, ২০০৬ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেসেরেন স্কোয়ার থেকে পাঁচটি রাসত্দা চলে গেছে পাঁচদিকে। প্রতিটি রাসত্দা দিয়ে হাঁটলেই সুন্দর সুন্দর স্থাপত্য ও ভাষ্কর্য দেখতে পাওয়া যায়। তবে স্কোয়ার থেকে ট্রেন ও বাস স্টেশনের দিকে যে রাসত্দাটি গেছে তার সৌন্দর্য আলাদা। এর নাম মিকলোসিসেভা সেসত্দা। সেসত্দা মানে সড়ক অনুমান করি। এই সড়কের দু-পাশে আছে অনেক রকমারী ভবন। বিশেষ একটি সময়ের সক্ষী এরা। সস্নোভেনিয়ার নামকার স্থপতিরা নিজস্ব স্থাপত্যরীতি তৈরির উচ্চাশা নিয়ে এসব ভবন ডিজাইন করেছিলেন। এদের মধ্যে এগিয়ে আছেন ইভান ভুরনিক। এক সময়ের কো-অপারেটিভ ব্যাংকটা তারই তৈরি। তার ভবনটির গায়ে লাল, নীল, হলুদ নঙ্া এঁকেছিলেন তার স্ত্রী হেলেনা। (পোস্টটির মূল ছবিটিই এই ভবনের)।
ক্রিম রংয়ের আরেকটি ব্যাংক ভবন আছে যার উপরে দুজন নারী বসে আছেন হাতে মধুর চাক আর টাকার ব্যাগ নিয়ে। পরিশ্রম ও সম্পদের প্রতীক। এটি ছিল পিপলস্ লোন ব্যাংক। গ্র্যান্ড হোটেল ইউনিয়নের ভবনটিও একটি নজরকাড়া স্থাপত্য ছিল এই শহরের। 1905 সালে তৈরি করা হয়েছে এটি। সড়কটির শেষ মাথায় আছে মিকলোসিসেভ পার্ক। পার্ক পার হয়ে একটু এগুলেই বাস ও রেল স্টেশন। রাজধানী থেকে দূরে কোথাও যেতে হলে এখানেই আসতে হয়। ট্রেন চড়া হয়নি আমার। টু্যরিস্ট ইনফরমেশন সেন্টারের সহাস্য তরম্নণীদের পরামর্শে বাস নিয়েই গেছি একদিন লেক ব্লেডে, আরেকদিন পোস্তনস্কা গুহা দেখতে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৬ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন