দু'জনই চায় আগাছা মুক্ত সাজানো গোছানো একটা বাগান। কিন্তু তাদের কারোরই সে বিষয়ে ঞ্জান নেয়। এমনকি স্থানিয় সবাই সে বিষয়ে পুরোপুরি অঞ্জ।
সে এলাকার একজন অধিবাসির বেশ নাম ডাক, তার সততা, প্রঞ্জা ও মানবতার জন্য। ছোট বড় সবাই থাকে সম্মান ও শ্রদ্ধা করত, ভালবাসত।
একদিন সেই ব্যাক্তিই দাবি করল যে মালী আছেন। শুধু তাই নয়, মালী নাকি স্বয়ং তার সাথে যোগাযোগ করেছেন, এবং তাকে কিভাবে বাগানের পরিচর্যা করতে হয় তাও শিখিয়ে দিয়েছেন। দুবন্ধু সহ এলাকার লোকজনের মাঝে ব্যাপক তোলপার লেগে গেল এ নিয়ে। অবশেষে অনেকেই তাকে বিশ্বাস করল এবং সবার কঠিন পরিশ্রমে বাগানটি সুন্দর, দৃষ্টিনন্দন ও ফুলেল হয়ে উঠল।
আনন্দ বেদনার মাঝে কেটে যাচ্ছিল তাদের দিনকাল। ধীরে ধীরে এলাকাবাসি বাগানের পরিচর্যার চেয়ে ফুলের সৌন্দর্য আরোহনে লিপ্ত হয়ে পরল। যার স্বাভাবিক ফলশ্রুতিস্বরুপ বাগানের আগাছা বাড়তে থাকল।
ততদিনে দু'বন্ধু ও মারা গেছে, সেই ঞ্জান প্রাপ্ত ব্যাক্তি ও মারা গেছে। টিকে আছে শুধুতাদের রেখে যাওয়া বাগান পরিচর্যা গাইড। দেখা গেল, বাগান আর আগের মত সুন্দর নেয়। বেশীর ভাগই আগাছায় ভর্তি।অল্প যে দুটো ফুল আছে তাও অনেকটা ঘ্রাণহীন ও মরাপ্রায়।
এসব দেখে এলাকাবাসিরা চিন্তাই পরে গেল কিভাবে তাদের বাগানের সৌন্দর্য ফিরিয়ে আনা যায়।
অনেকে চরম হতাশ হল, কেউ গাছাড়া ভাব দেখিয়ে ফুল নিয়েই মেতে থাকল। কেউ কেউ মালীর অস্থিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতে লাগল, আবার কয়েকজনে বলল, বাগান পরিচর্যার গাইড খানা খুলে দেখি, ওখানেই তো আছে সবকিছু।
সবার উদ্দেশ্য এক হলেও একমাত্র যারা মালীর দেওয়া গাইড ফলো করেছে শুধু তাদের দ্্বারা বাগান'র সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হল।।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৬ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



