somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমায় ক্ষমা করো হে দেশমা!

১২ ই জুলাই, ২০০৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে দু'একবার ঢাকা এয়ারপোর্টে আসা - যাওয়ার অভিজ্ঞতা থাকায় এবারের যাত্রায় তেমন গা করিনি। যদিও ভিসা টিকিট লাস্ট মিনিটে হওয়া, আগের নির্ঘুম রাত ও দীর্ঘ দিনের জন্য যাওয়া - সব মিলিয়ে কিছুটা টেনসড। কি আর হবে, এ রকম এক খানা ভাব। এয়ারপোর্টে পৌছেঁ দেখি হাতে সময় আর মাত্র দু'ঘন্টা। অন্যান্য এয়ারপোর্টের জন্য তা অনেক হলেও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মানের সেবা পেতে সময় একটু বেশি লাগেই। আমার আবার নেকামো ভাল লাগেনা আর খামাখা জনপ্রতি 250 টাকা খরচা করে ভিতরে যাওয়ার কোন মানে হয়না, তার উপর তড়িগড়ি। তাই বাহির থেকেই সবাইকে বিদায় জানিয়ে ঢুকে গেলাম অভ্যন্তরে। সোজা গিয়ে ছোট দেখে একটা কিউতে লাইন দিলাম। অবশ্য কোন লাইনে দাড়ালাম বোঝার উপায় নাই, কারণ সব কিউই অজগড় সাপের মত এঁকেবেঁকে এগোচ্ছে।

লাইনের অগ্রসরও ছিল অজগড়ের মতই, হেলেদুলে ধীরস্থীর গতিতে। ইতিমধ্যে দালাল ভায়েরা দুবার এসে ধরণা দিয়ে গেছে -'ভাইজান, ওভারওয়েট হবে কিন্তু। আমগোরে দেন - কোন সমস্যা হইবনা।' যান ভাগেন টাইপের চেহারা কইরা ভাগায়লাম দুবারই।আহ কি যন্ত্রনা!!!

দীর্ঘ প্রতিক্ষার পরে অবশেষে এলো আমার পালা। আমার টিকিট - পাসপোর্ট টেবিলে অফিসার মহাশয় উদাও। আহা বেচারা, নিশ্চয় কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছিল... (কাজ না গল্প? কারণ সারাক্ষনই তো দেখলাম পাশের ডেস্কের আপার সাথে গল্পই করতেছিলেন!) আরো অনেক্ষন দাঁড় করিয়ে রেখে আসলেন মহাশয়।

আমি একা মানুষ, লাগেজ কম। একটা ছোট সুটকেস আর একটা ব্যাগ। ওজন মেপে জানালেন আমার তো ওভারওয়েট, জিনিস কমিয়ে আনতে হবে। জানিয়েই তিনি আবার খোশগল্পে লিপ্ত হলেন। নিমিষেই সেই দুবন্ধু (দালাল ভায়েরা) হাজির। একজনের আবার এয়া বিশাল দাড়ি, মাথায় টুপি ও হেভি নুরানি চেহারা। দেখলে তো মনে হয় বিশাল আল্লাহওয়ালা মানুষ। টেনে নিয়ে গেলেন এককোণায়। তাদের এককথা চার হাজার টাকা লাগব। এদিকে প্লেন ছাড়ার সময়ও ঘনিয়ে আসছে। আমার কাছে অত টাকাও নেই। কি আর করা অগত্যা একটা 50 পাইন্ডের নোট ছিল, সেটা দিয়েই কাজ সারলাম।


কিছুদিন আগে বাংলাদেশের দুর্ণীতির উপর একটি রিপোর্টপড়ে ভাবছিলাম দুর্ণীতি নিয়ে কিছু লিখি। তখনই পুরো ঘটনাটা মনে পরে গেল। বিবেক আমাকে প্রশ্ন করে বসল,
'কি হে বৎস? দুর্ণীতি নিয়ে লিখবা, নিজে যে দুর্ণীতিতে সাহায্য করছিলা হে কথা মনে আছেনি?'
আসলেই তো। আমি কোন মুখেই বা দুর্ণীতি নিয়ে লিখতে পারি? নিজেই যে দুর্ণীতিতে সহায়ক। আমি নিজে কত দুর্বল, অথচ বড় বড় কথা বলতে কতইনা উস্তাদ। এর দুদিন আগেই আমার ক'জন কলিগকে কথা প্রসঙ্গে অনুরোধ করেছিলাম আমরা দুর্ণীতি দমন করতে না পারলেও নিজেরা যেন অন্ততপক্ষে দুর্ণীতির সহায়ক না হই। আর দুদিন পরে আমি নিজেই কি না.....

ঘটনাটা মনে করে এখনো আমার খারাপ লাগে। চাইলেই হয়ত পারতাম হাতকে কলুষিত না করতে। কিইবা হতো কিছু পুরাতন কাপড় চোপড় ফেলে আসলে? অথবা ন্যায্য ওভারচার্জ দিয়েই জিনিস গুলো আনলে?

আমায় ক্ষমা করো হে প্রভু। আমায় ক্ষমা করো হে দেশমা।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×