প্রশ্ন: যখন কোন স্ত্রী স্বামীর জন্য গাড়ীর দরজা খুলে দেয় তখন কি বুঝবেন?
জবাব: হয় আপনি নববিবাহিত অথবা অথবা আপনার গাড়ীটি নতুন।
প্রশ্ন: মানুষ যে মাটির তৈরি তার প্রমাণ কি?
জবাব: সোনা রুপার হলে চুরি হয়ে যেত, অতএব মাটির তৈরি।
প্রশ্ন: বিয়েকে কিভাবে ব্যাখ্যা করা যায়?
জবাব: দু'জন নর-নারীর সম্পর্ক। যেখানে একজন সর্বদাই সঠিক আর অন্যজন হচ্ছে শুধুমাত্র স্বামী।
প্রশ্ন: কোথায় সত্য কথা বললে সমস্যা হয়?
জবাব: স্ত্রীর সামনে, খবরদার সত্য হলেও বলা নিষেধ।
প্রশ্ন: শূন্যের দ্বিগুণ কত?
জবাব: ডাবল শূন্য।
প্রশ্ন: পৃথিবীতে পয়সাওয়ালা কারা?
জবাব: ভিক্ষুকরা। ওদের কাছেই সবসময় পয়সা থাকে।
প্রশ্ন: এক দম্পতির মধ্যে ভীষণ ঝগড়া হতো। ইদানিং আর হচ্ছে না কারণ কি?
জবাব: নিশ্চয় ডিভোর্স হয়ে গেছে।
প্রশ্ন: কয়েকটি লাভজনক ব্যবসার নাম বলুন?
জবাব: বুদ্ধিজীবী ব্যবসা, বিবৃতিজীবী, ঘটকালি, ভিক্ষা, চাঁদাবাজি ইত্যাদি। এসব ব্যবসায় কোন বিনিয়োগ লাগে না এবং প্রচুর প্রফিট হয়ে থাকে।
প্রশ্ন: ডাবের ভিতর পানি ঢুকল কিভাবে?
জবাব: ওয়াসার কর্মকর্তা আর ডাব বিক্রেতা বলতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

