আমি এখন নিরাপদ ব্লগার। সেই আনন্দ সবার সাথে শেয়ার করতেই চাই।
তাই জোকস ফর আনন্দ
ভিখারী ভিক্ষা করছে। এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করল, এই তোর নাম কি? ভিখারী জবাব দিল।
- কোথায় থাকিস?
ভিখারী জবাব দিল।
- বাড়িতে কে আছে?
- কেউ নেই হুজুর?
- কেন বিয়ে করিস নি?
- জ্বি না। বিয়ে করে বউকে কি খাওয়াবো।
- নেশা করিস নাকি? বিড়ি সিগারেট...
- মাথা খারাপ হুজুর। পেটের খাবারই জোটাতে পারি না।
ভদ্রলোক তাকে একটা টাকা বের করে দিল। একটু পর আর একটা ভিখারী এসে ভিক্ষা চাইল। ভদ্রলোক তাকেও আগের মত জিজ্ঞেস করতে লাগল, বাড়িতে কে আছে? বিয়ে করেছিস?
- করেছি হুজুর। দুইটা বউ। একটা দেশে থাকে। আর একটা এখানে।
- ছেলে মেয়ে কয়টা।
- হুজুরের দোয়াই তিন ছেলে পাঁচ মেয়ে।
- নেশা করিস নাকি?
ভিখারী হাসতে হাসতে, সামান্য নেশা তো করতেই হয়। এই যেমন সপ্তাহের পাঁচ দিন সিগারেট আর দুই দিন বিড়ি...। আর মাঝে মাঝে মদ... এই যা।
ভদ্রলোক তার হাতে বিশ টাকা ধরে দিল। পূর্বের ভিখারীটি পাশেই দাঁড়িয়ে ছিল। সে সামনে এসে বলল, হুজুর এটাই আপনার বিবেচনা। আমি নেশা করি না, মদ খাই না। আমাকে দিলেন ১ টাকা। আর সে নেশা করে, মদ খায় তাকে দিলেন বিশ টাকা। এটা কেমন কথা।
ভদ্রলোকের জবাব, তার মাসে খরচ কত জানিস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




