ঈদ আসে
নাজমুস সায়াদাত
বহুজাতিক ঈদ আসে আরোপিত কালচারে ভর করে। এদেশের আকাশে।
সোয়াইন ফু আশংকায় মাস্ক পরা ঈদ আসে। আরোপিত ঈদ আসে।
আকাশ সংস্কৃতির লু হাওয়ায় দিন বদলের বিভীষিকাময় ঈদ আসে।
আগ্রাসী ঈদ আসে ওপারের ‘মাজাক কালি’ পোশাকে ভর করে।
বিদ্যুৎহীন নি®প্রভ অন্ধকারে শপিং মলে টিমটিমে কেনা-কাটার ঈদ আসে।
অস্থির বাংলায় হাহাকার করা শূন্যতা নিয়ে তবুও ঈদ আসে, দুয়ারে দুয়ারে।
টিকিট বিহীন বিড়ম্বনার ঘরমুখো যাত্রীদের কপালের ভাজে ভাজে ঈদ আসে ফের।
পড়শীর ভূখন্ডে ঈদ আসে দৃষ্টিহীন বিবেকে, পাথরচাপা কান্নায়, বোবার ভাষা হয়ে।
রক্তের হোলিখেলার সবটুকু সম্ভাবনা নিয়ে সবুজ পৃথিবীতে বর্ণিল ঈদ আসে।
এভাবেই ঈদ আসে কাবুলের পাহাড়ে, বসরার গাড়ী বোমায়, সোয়াতের উপত্যকায়।
এভাবেই ঈদ আসে উইঘুর চীনাদের, পুর্তগীজ মুরদের, স্পেনীয় মরিসকোর...
সবটুকু শূণ্যতা বুকে নিয়ে তবুও তো পূর্ণতা পূরণের ঈদ আসে আজ!
তবুও তো ঈদ আসে, তবুও তো ঈদ আসে, তবুও তো ঈদ আসে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



