
সময় তখন ৪ বেজে ৩০ মিনিট,একে একে ব্লগাররা শীতের সব জড়তা ভেঙ্গে আলস্যকে পিছে ঠেলে দিয়ে সমবেত হতে লাগলেন শহীদ মিনার প্রাঙ্গনে ।
শীতের এই পড়ন্ত বিকালের খোলা আকাশের নিচের মনোরম পরিবেশ নবীন ও প্রবীন ব্লগাদের মিলন মেলায় পরিণত হল সিলেটের শহীদ মিনার প্রাঙ্গন ।
পূন্য ভূমির আকাশে তখন গোধুলির আগমন লক্ষ করা যাচ্ছিল । তাই সবাইকে নিয়ে ছোট সোনামণিদের দিয়ে কেক কাটা হল ।কেক কাটার পর সবচেয়ে কঠিন যে কাজ মানে [সুষম বন্টনের কাজ] সেটি করলেন আমাদের শ্রদ্ধেয়া ভাবি।
![]()
খাওয়া-দাওয়ার পবৃ শেষ হল........এবার ফটো সেশনের পালা বড় ভাই ফয়সাল খলিল ও অনুজ রূপমের ক্যামেরার ফ্লাসের আলোর ঝলকানিতে মোটামোটি আলোর এক মহড়া হয়ে গেল !
![]()
আমার পরীক্ষা থাকার কারণে অনুষ্ঠান শেষ করার পূর্বে-ই আমাকে বিদায় নিতে হয়েছিল।একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম ।খুব খারাপ লাগছিল তখন,আরো কিছু সময় যদি সবার সাথে কাটাতে পারতাম ভালো লাগত। আসছে বছর আবার দেখা হবে সবার সাথে এই বলে মনকে সান্তনা দিলাম ।
ধন্যবাদ আয়োজকদের বিশেষ করে মামুম ভাইকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

