সময়ের আবর্তে ফিরে এলো নববর্ষ
নব উৎসাহ,নব উদ্দীপনা,নব ইচ্ছায়-
নতুনকে জানাই স্বাগতম,সু-স্বাগতম
নবজাতক,নবউত্থান,নবজাগরণের
জন্য রইলো অকৃপণ আশীর্বাদ,উষ্ণ অভ্যর্থনা
আরো রইল প্রেম-প্রীতি,ভালোবাসার জয়গান ।
ছাত্র-শিক্ষক-অভিভাবক,কবি সাহিত্যিক গায়ক
চাকুরীজীবি,পেশাজীবি,শ্রমজীবির ও ব্লগারদের-
জীবন-যৌবন হোক আরো গতিময় আরো গতিশীল।
মা-বোনদের চলার পথ নিরাপদ ও সুখময় হোক
শিশুমনে বেজে উঠুক নবচিন্তা,নবচেতনার সুর
বৃদ্ধ বৃদ্ধাদের মনে ফিরে আসুক শান্তি আর স্বস্তি ।
বন-বনানী,পাখ-পখালী জীব বৈচিত্রের স্বদেশ
পাহাড় পর্ব্বত নদ নদী সমুদ্রের এ দেশ
হয়ে উঠুক অপরূপ অনন্য এক বাংলাদেশ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

