somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্ল্যাক এর ভুলে যাওয়া গানঃ চেনা দুঃখ

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মিউজিক সিনে অল্টারনেটিভ রকের আগমন ব্ল্যাকের হাত ধরে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হলেও ব্ল্যাক ব্যতিক্রমী লিরিকস ও মিউজিকের কারণে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, যা শীর্ষস্থানীয় যেকোন মেইন্সট্রিম বা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের জন্য কল্পনাতীত। ব্ল্যাক নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে, চলার পথে অনেক বাধা এলেও তা ব্ল্যাকের মিউজিকে দেয়াল হয়ে দাড়াতে পারেনি কখনো।

যাহোক, আমি আজ ব্ল্যাকের একটি গানের কথা বলবো- চেনা দুঃখ।
এই গানটি ব্ল্যাকের প্রথম রিলিজ হওয়া গান। গানটি রিলিজ হয়েছিল মিক্সড অ্যালবাম "ছাড়পত্র" তে, ২০০১ সালে। অ্যালবামটির সমন্বয়ে ছিলেন বাংলা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর জন্য প্লাটফরম তৈরী করে দেয়া সাউন্ড গার্ডেন ষ্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার ও গায়ক ঈশা খান দূরে।
একেবারে প্রথম দিকের গান বলে অনেকেই হয়ত গানটা কখনো শোনেন নি, বা শুনে ভুলে গেছেন। তাদের জন্য এই লেখা।

চেনা দুঃখ

তবুও অপেক্ষায় থেকো রাত জেগে
আমি ফিরতেও পারি কথার টানে
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন আমার
নিয়ত ক্ষয়ের পাশে, কেন যে বাচতে চাই?

Chorus:
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে...

মাঝরাতের চাদ ডুবে গেলে, ঘুমের ঘোরে
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাটছি
দিকচিহ্ন হীন এই আমি সহসা বৃষ্টিতে
মনে হয় মায়াবী তুমি দাঁড়িয়ে পাশে।।

Chorus:
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে...

Repeat Chorus:
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে...

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন।

গানটা শুরু হয় হাল্কা লীড দিয়ে, সেটা গোটা গানেই চলতে থাকবে। মন জুড়ে থাকবে টনির ড্রামস আর তাহসানের কী-বোর্ড। আর রিপিট কোরাসের আগে তাহসানের ছোট্ট কী-বোর্ড সলো সবার ভালো লাগবে।

গানটা শুনতে শুনতে এর ভেতর কখন যে এর ভেতর হারিয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। আমি কখনো ব্ল্যাকের কোন কাজেই সক্রিয় বা নিস্ক্রিয় ভাবে যুক্ত ছিলাম না, ব্ল্যাকের কারো সাথে আমার পরিচয়ও নেই, কিন্তু ওদের গানগুলো শুনতে শুনতে হঠাৎ হঠাৎ মনে হয়, আমি তো কতকাল ধরেই এই সৃষ্টির অংশ ছিলাম, আছি, থাকবো...

চেনা দুঃখ সহ ব্ল্যাকের বেশীরভাগ গানের গীতিকার হলেন জুবায়ের হোসেন ইমন, আমাদের সবার প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাই। ইমন ভাইয়ের অনুরোধে ওনার ছবি দেয়া থেকে বিরত থাকলাম।

সেই সময়ে ব্ল্যাক

বাম থেকেঃ তাহসান, মিরাজ, টনি, জাহান, জন

ব্ল্যাক এখন

বাম থেকেঃ টনি, সাগর, জন, জাহান

"চেনা দুঃখ" গানটার একটা সিক্যুয়াল গান আছে, "শোকার্ত উপকূল"। গানটি আগন্তুক ২ অ্যালবামে রিলিজ হয়েছিলো। গানটি শুনতে চাইলে এখানে ক্লিক করুন।

ব্ল্যাক ভক্তদের জন্য সুখবর হচ্ছে ব্ল্যাকের নতুন অ্যালবাম আসছে এবছরেই। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে। বিস্তারিত পড়ুন।

আরেকটি খবর হল (অবশ্য অনেকেই ইতিমধ্যে জানেন) ব্ল্যাক ইউটিউবে তাদের অফিসিয়াল চ্যানেল খুলেছে। এখানে ব্ল্যাকের অফিসিয়াল মিউজিক ভিডিওর পাশাপাশি লাইভ কনসার্টের ভিডিও পাওয়া যাবে। চ্যানেলটি নিয়মিত আপডেট করা হবে। চ্যানেলটি ভিজিট করুন এখানেঃ ইওর ব্ল্যাক টিউব

সংযুক্তিঃ
ব্ল্যাকের মিক্সড অ্যালবাম গুলোতে রিলিজড গানগুলোর অ্যালবামের নাম সহ তালিকা।

অ্যালবাম গান
ছাড়পত্র - চেনা দুঃখ
আগন্তুক - অপলাপ
আগন্তুক ২ - শোকার্ত উপকূল
আগন্তুক ৩ - The Evening
প্রজন্ম - Blues & রোদ
অনুশীলন - অবিনশ্বর ও স্মৃতি (দুটি ট্র্যাক)
লোকায়ত - সত্য
Live Now - এই আমি
স্বপ্নচূড়া - OST of Offbeat ও ডাক (দুটি ট্র্যাক)
স্বপ্নচূড়া ২ - অন্ধ
স্বপ্নচূড়া ৩ - একারণেই
আন্ডারগ্রাউন্ড - ৩৫
রক ১০১ - শব্দ
রক ২০২ - তুমি কি সাড়া দিবে?


(কোন গান বাদ পড়ে গেলে একটু জানাবেন প্লিজ, আমি ঠিক করে নেবো।)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×