somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকটা

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের উদ্ভ্রান্ত নিহিলিশ হল্লায় রংটা খুব জমেছিলো! আটপৌরে নিয়মকানুন গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এরকম সুযোগ তো আর রোজ রোজ আসেনা!

আমরা তাই শশব্যস্ত ছিলাম জমজমাট রঁদেভু তে। পানশালায় নানান রঙের বাতি- রঙের ভেতরেও রঙ বেয়ে উপচে পড়ছে! রঙের পিঠে রঙ, শুণ্যতার পিঠে ইউনিকর্ণ- বা সে যাই হোক, কিছু হবে একটা! সে নিয়ে আমাদের মাথাব্যথা করার কোন কারণ তো নেই।

এসবের মধ্যে হঠাৎ লোকটাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। সে আমাদের মাঝে ছিলো না! পুরো শহরের আদ্ধেকটা দেখে এসে আমরা যখন আরোপিত আর্তনাদটাকে পরিশিলিত হাহাকারে রুপ দিচ্ছি- তখন সে বসে ছিলো সবুজ আর পাখিদের মাঝে।

একটা ভুল সময় ওপথ দিয়ে যেতে যেতে তার নাম ধরে ডেকেছিলো। চমকে উঠে সে বলেছিলো তাকে এখানে আকাশ ডেকে এনেছে! ঝিমিয়ে পড়া বৈকালিক রোদ অবশ্য সাথে সাথেই বলেছিলো- মিথ্যে! সবটাই তো ওই হতচ্ছাড়া পাখিদের দল!

পরক্ষণেই প্রতিবাদী ডানার জমাট শব্দ আর নখরের ঈর্ষ্বালু আচরণ, কিংবা বিচরণ বৃদ্ধ রোদের শরীর ছিঁড়ে ফালাফালা করে ফেলতে বাকী রেখেছিলো।

এসব দেখে ততক্ষণে পাখিদের দলপতি বনে বসা সে উঠে দাঁড়িয়েছিলো, তাকে যেতে হবে ঐ দূরে, সবুজের ঠিক মাঝখানে।

আমাদের উদ্ভ্রান্ত নিহিলিশ হল্লায় রংটা খুব জমেছিলো! কিন্তু কোথাও সেই আজব লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না!

নাকি কেউ খুঁজতে চাইছিলো না?



© ডাচম্যান

ছবিঃ http://500px.com/KevinCorrado
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×