somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা কি ব্লগ বিরতি না গালি বিরতি?

১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতিপয় ব্লগার ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া ব্লগে দিনকয়েকের জন্য নিষিদ্ধ হইয়াছেন। যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের মধ্যে কয়েকজন ব্লগারকে ভাল ব্লগার বলিয়াই আমি জানিতাম। কিন্তু ইহারাও ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া পোস্টের বন্যা বহাইয়া দিয়া প্রথম পৃষ্ঠা টিকে পাঠের অযোগ্য করিয়া দিয়াছিলেন। এই ভদ্র ব্লগারদের এইরূপ অর্বাচীনের মত আচরণ করিয়া নিষিদ্ধ হওয়ায় তাহাদের জন্য দুঃখ প্রকাশ করিতেছি। আশা করি তাহার শীঘ্রই ফিরিয়া আসিবেন।

অন্য যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের জন্য কোনরূপ সহানুভূতি পোষণ করিনা, কারণ উহারা এই ব্লগ গৃহখানিতে মানব ভাষার বর্জ্য-নিক্ষেপ ব্যতীত আর কোন ভাল কিছু উপহার প্রদান করেন নাই। ইহাদের নিক্ষিপ্ত বর্জ্যের দূর্গন্ধে এই ব্লগ গৃহখানার পার্শ্ব অতিক্রম করণ নিতান্তই দূঃসাধ্য হইয়া উঠিয়াছিল।

ইহারা এই ব্লগে কখনো কোন গঠনমূলক আলোচনা করিতনা। কেহ করিলেও তাহার বিরুদ্ধে ইহারা উঠিয়া-পড়িয়া লাগিয়া যাইত। ইহারা ব্লগে অন্যদের লেখার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল লিখা ব্যতীত খুব কমই কোন মৌলিক লিখা প্রদান করিত। কিন্তু ঐ প্রতিক্রিয়াশীল লেখনী দ্বারাই উহারা প্রায়ই প্রথম্ পৃষ্ঠা দখল করিয়া রাখিত।

এখন ইহারা কলম বিরতিতে যাইবার আন্দোলন করিতেছেন। কিন্তু আমি কতিপয় আন্তরিক ও ভাল মানুষ ব্লগার ব্যতীত ইহাদের অন্যদিগকে কলম বিরতিতে অংশগ্রহন করিতে দেখিনাই। ইহারা একের পর এক পোস্ট দিয়া যাইতেছে বয়কট ও বিরতিতে যাইবার জন্য। নিষিদ্ধ হইবার আগেও যেমন ইহারা ব্লগে ভাল কোন কিছু লিখিতনা, এখনও ইহারা ভালভাবে চুপচাপ কলম-বিরতি না চালাইয়া প্রথম-পৃষ্ঠে দখলএ রাখিবে। ইহারা বলিবে লগ-আউট থাকুন। কিন্তু ইহা বলিয়াই উহারা পোস্ট দিতে থাকিবে।

বিরতি কোথায়? সেই পূর্বের রূপেই ইহারা আছেন। গালাগালিও কিন্তু ইহাদের অনেকে এখনও বন্ধ করে নাই।

আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
৩৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×